বেনাপোলে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১২ পিএম

বেনাপোলে ট্রাকের চাপায় চয়ন (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা এক যুবক।

গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮ দিকে যশোর-বেনাপোল মহাসড়কের পৌর গেট সংলগ্ন বাস টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসনের কার্যালয় ঘেরাও

নিহত চয়ন বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের নুর মোহাম্মদের ছেলে। আহত যুবক একই থানার কাগজপুকুর গ্রামের শাহিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোরগামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রাণ হারান চয়ন। নিহত যুবক মোটরসাইকেলে করে বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। এসময় তার সাথে থাকা অপর যুবককেস্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেলে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিলেন এক নারী

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, বেনাপোল পৌর গেট সংলগ্ন বাস টার্মিনালের সামনে সড়ক দুর্ঘটনায় চয়ন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলমান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   যশোর   সড়ক দুর্ঘটনা   নিহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft