খালেদা জিয়ার মৃত্যু
শোক বইয়ে স্বাক্ষর করলেন উপদেষ্টারা
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১০:০০ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও দায়িত্বশীল ব্যক্তিরা।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

আরও পড়ুন : খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশের রাষ্ট্র-সরকার প্রধানদের শোক

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সৈয়দ এমরান সাহলে প্রিন্স, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   খালেদা জিয়া   শোকবই   উপদেষ্টা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft