ফরিদা পারভীনের মৃত্যুতে তারেক রহমানের শোক
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪৫ পিএম আপডেট: ১৪.০৯.২০২৫ ২:১৩ পিএম

কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে এক শোক বার্তায় এ কথা বলেন তিনি। এ ছাড়াও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

শোকবাণীতে তারা বলেন, ফরিদা পারভীন ছিলেন লালন সংগীতের জীবন্ত কণ্ঠ। তার অসাধারণ কণ্ঠে লালন গীতি শুধুমাত্র সংগীতের মাধুর্য নয় বরং মানবতা-সাম্য-ভালোবাসা ও সত্যের বাণী হয়ে মানুষের অন্তরে গভীরভাবে অনুরণিত হয়ে থাকবে চিরদিন।

তার মৃত্যুতে জাতি যে মহান গুণী শিল্পীকে হারালো বাংলা সংগীতে তা আর পূর্ণ হবার নয় বলেও উল্লেখ করেন শোক বাণীতে তারা।

শোকসন্তপ্ত পরিবারের সদস্যদেরসহ সাংস্কৃতিক অঙ্গনের ভক্ত-শ্রোতাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তারা।

প্রসঙ্গত, বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।

১৯৫৪ সালে ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম হয় ফরিদা পারভীনের। গানে গানে কাটিয়েছেন ৫৫ বছর। ১৪ বছর বয়সে ১৯৬৮ সালে ফরিদা পারভীনের পেশাদার সংগীতজীবন শুরু হয়।

জ/উ
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হবে নির্বাচনি সংলাপ

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হবে নির্বাচনি সংলাপ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলতি সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে নির্বাচন কমিশন অংশীজনদের সঙ্গে
পিকেএসএফ ভবন-২ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

পিকেএসএফ ভবন-২ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ভবন-২ উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ
দেশের চাহিদা পূরণ করার পরই ইলিশ রপ্তানি করা হবে: ফরিদা আখতার

দেশের চাহিদা পূরণ করার পরই ইলিশ রপ্তানি করা হবে: ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের চাহিদা পূরণ করার পরই ইলিশ মাছ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিএনপি   তারেক রহমান   ফরিদা পারভীন   মির্জা ফখরুল ইসলাম আলমগীর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft