বেতন-ভাতাসহ ৭ দফা দাবিতে এফপিএবি কর্মীদের অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২০ পিএম আপডেট: ১৩.০৯.২০২৫ ৬:৪৮ পিএম

গত ২১ মাসের বকেয়া বেতন পরিশোধসহ ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি) সদস্যরা। শনিবার (১৩ সেপ্টেম্বর) ১০টা থেকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি সংলগ্ন কালভার্ট রোডে এফপিএবির প্রধান কার্যালয় রূপায়ন টাওয়ারের সামনে এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মসূচিতে অংশ নেওয়া এবং আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য আতিকুর রহমান বলেন, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) একটি এনজিও প্রতিষ্ঠান। আমাদের বেতন অপারেশনাল প্ল্যান (ওপি) মাধ্যমে হতো। ওপি বন্ধ হওয়ায় গত ২২ মাস আমাদের ১২০০ কর্মকর্তা-কর্মচারীর বেতন হয় না। আমরা চাই বেতন প্রদানের পাশাপাশি বৈষম্যকারী সব কর্তাদের অপসারণ করা হোক৷ আওয়ামী দোসর মসয়ূদ মান্নানসহ বৈষম্য সৃষ্টিকারী সব কর্মকর্তাদের অবিলম্বে পদত্যাগ করতেই হবে।

আন্দোলনে অংশ নেওয়া আরেক কর্মী বলেন, কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে বিভিন্ন অজুহাত দেখিয়ে এফপিএবির গঠনতন্ত্র পরিপন্থিভাবে এফপিএবির নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন। এবং পরিচালক প্রোগ্রাম, পরিচালক অর্থ নিয়োগ না দিয়ে উক্ত পদগুলিকে অলিখিতভাবে নিয়ন্ত্রণ করছেন। যা এফপিএবির নিয়ম ও গঠনতন্ত্র পরিপন্থি। কিছুদিন আগে গোপনে কাগজে কলমে দেখিয়ে তাদের সাজানো পরিচিত লোক দ্বারা পরিচালক প্রোগ্রাম ও নির্বাহী পরিচালকের পরীক্ষা গ্রহণ করেন। এবং একজন পরিচালক প্রোগ্রাম নিয়োগ প্রদান করেন।

তাদের ৭ দফা দাবিগুলো হলো-

১. ২১ মাসের বকেয়া বেতন ভাতা সম্পূর্ণ পরিশোধ করতে হবে।
২. বেতন ভাতা নিয়মিত প্রদান করতে হবে।
৩. সাবেক সব কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য দেনা-পাওনা পরিশোধ করতে হবে।
৪. দাতা সংস্থা আইপিপিএফ এর পূর্ণ সদস্যপদ ফিরিয়ে আনার জন্য সব কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
৫. স্বৈরাচারী সভাপতি ও তার দোসর কর্মকর্তাদের স্বেচ্ছায় পদত্যাগ করা।
৬. অবৈধভাবে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের হয়রানীমূলক বদলি প্রত্যাহারসহ তা বন্ধ করা।
৭. এফপিএবির কর্মকর্তা-কর্মচারীদের পরিষদ গঠনের অনুমোদন প্রদান করা।

জ/উ
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত
আট ঘণ্টার ভোট গুনতে সময় লাগলো ৪০ ঘণ্টা

আট ঘণ্টার ভোট গুনতে সময় লাগলো ৪০ ঘণ্টা

প্রায় ৪০ ঘণ্টার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। শনিবার
নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে ড. ইউনূসের অভিনন্দন

নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে ড. ইউনূসের অভিনন্দন

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন। শনিবার এক
ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রস্তাবে বাংলাদেশসহ ১৪২ দেশের সমর্থন

ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রস্তাবে বাংলাদেশসহ ১৪২ দেশের সমর্থন

বাংলাদেশসহ ১৪২টি দেশ ইসরায়েল-ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করেছে। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft