সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হবে নির্বাচনি সংলাপ
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৮ পিএম আপডেট: ১৪.০৯.২০২৫ ৩:২১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলতি সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে নির্বাচন কমিশন অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে। ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সংলাপ এক থেকে দেড় মাস সময়ের মধ্যে কয়েকটি ধাপে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। সংলাপে রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয় শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের প্রতিনিধি, পর্যবেক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ ও আহত জুলাই যোদ্ধাদের ডাকা হবে।

নিবন্ধনে আগ্রহীদের মধ্যে বাছাইয়ে টিকে থাকা নতুন ২২টি দলের বিষয়ে সেপ্টেম্বরেই অভিযোগ নিষ্পত্তি এবং চূড়ান্ত গেজেট প্রকাশের কাজ শেষ করার পর সংলাপ শুরু হবে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, সংলাপে আমন্ত্রণ পাবেন এমনদের তালিকা তৈরি করা হচ্ছে। সম্ভাব্য শুরু তারিখ ৩০ সেপ্টেম্বর বা এর কিছুদিন পরে।

সংলাপের জন্য আমন্ত্রণপত্র অন্তত সপ্তাহ-দশেক আগে পাঠানোর পরিকল্পনা রয়েছে, যাতে লিখিত মতামত, প্রতিনিধি সংখ্যা নির্ধারণ এবং ছুটি বিবেচনা করা যায়। তাই সংলাপ অক্টোবরজুড়ে চলতে পারে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বলেন, “রোডম্যাপ অনুযায়ী সেপ্টেম্বরের শেষ দিকে সংলাপ শুরু হবে। দুয়েক দিন দেরি হতে পারে, তবে সময়সূচি অনুসরণ করে এগোবে।”

রোডম্যাপে উল্লেখ রয়েছে, ২৫ সেপ্টেম্বর আইন শৃঙ্খলা সভা, ২৩-৩০ সেপ্টেম্বর নতুন দল নিবন্ধন ও গেজেট প্রকাশ এবং সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সংলাপ অনুষ্ঠিত হবে। নতুন রাজনৈতিক দলের মাঠ পর্যায়ের তদন্ত শেষ হয়ে কমিশনের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে।

তদন্তের পর নিবন্ধনযোগ্য দলের বিষয়ে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আপত্তি থাকলে শুনানি শেষে নিষ্পত্তি করা হবে। কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “অফিসিয়াল কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। যাচাই বাছাই চলছে, শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।”

নিবন্ধিত দলের সংখ্যা বর্তমানে ৫০। নতুন নিবন্ধিত দলগুলোও এবারের সংলাপে যুক্ত হবেন। এছাড়া দলগুলোর মতামত ছাড়াই নির্বাচন ব্যবস্থা সংস্কার, আইন-শৃঙ্খলা, প্রশাসন ও পুলিশের রদবদল, ইসির ভূমিকা নিয়ে সংলাপে আলোচনা হবে।

জ/উ
পিকেএসএফ ভবন-২ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

পিকেএসএফ ভবন-২ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ভবন-২ উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ
দেশের চাহিদা পূরণ করার পরই ইলিশ রপ্তানি করা হবে: ফরিদা আখতার

দেশের চাহিদা পূরণ করার পরই ইলিশ রপ্তানি করা হবে: ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের চাহিদা পূরণ করার পরই ইলিশ মাছ
বেতন-ভাতাসহ ৭ দফা দাবিতে এফপিএবি কর্মীদের অবস্থান কর্মসূচি

বেতন-ভাতাসহ ৭ দফা দাবিতে এফপিএবি কর্মীদের অবস্থান কর্মসূচি

গত ২১ মাসের বকেয়া বেতন পরিশোধসহ ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ পরিবার
ইন্দোনেশিয়ায় বাংলাদেশ স্কাউটের ‘ঐতিহাসিক’ সফর

ইন্দোনেশিয়ায় বাংলাদেশ স্কাউটের ‘ঐতিহাসিক’ সফর

এশিয়া-প্যাসিফিক রিজিওন গ্যাদারিং। বাংলাদেশ স্কাউট অ্যান্ড গাইড ফেলোশিপ থেকে ৩৪ জন এই সম্মেলনে যোগ দিচ্ছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয় সংসদ নির্বাচন   রোডম্যাপ   পরিকল্পনা   রাজনৈতিক দল   সুশীল সমাজ   গণমাধ্যম   পর্যবেক্ষক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft