পূজায় কলকাতায় কাটাবেন জয়া, বললেন- ‘এটা আমার দ্বিতীয় বাড়ি’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৮ পিএম আপডেট: ১১.০৯.২০২৫ ১:২৪ পিএম

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশে অসংখ্য সফল সিনেমায় কাজ করার পাশাপাশি টালিউডেও ব্যস্ততা থাকে তার। বলা যায়, এদেশ-ওদেশ করেই কাটে অভিনেত্রীর অধিকাংশ সময়। অনেক ক্ষেত্রে ঢাকার চেয়ে কলকাতাতেই বেশি সময় কাটান; ফলে এটা যে তার একরকম সেকেন্ড হোম হয়ে গেছে-  এবার সরাসরি এমনটাই প্রকাশ করলেন জয়া।

মৃত্যুর গুজবে কাজল বললেন ‘নিরাপদে আছি’

গত ৭ সেপ্টেম্বর ফের কলকাতায় উড়াল দিয়েছিলেন জয়া আহসান। সেখানে এডভেন্ট এক্টর স্টুডিও প্রাইভেট লিমিটেড গ্লোবাল ইনফ্লুয়েঞ্জার এক্সিলেন্স অ্যাওয়ার্ড মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী। অনুষ্ঠানে গিয়ে আপ্লুত হয়ে জানালেন, এখানে যোগ দিয়ে তিনি খুবই খুশি। এরপরই দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানান ভাগ করে নেন পূজার পরিকল্পনাও।

বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না ঐশ্বরিয়ার ছবি-কণ্ঠস্বর

জয়া বলেন, ‘পূজার সময় কলকাতা আমি খুব মিস করি। এমনিতেও কলকাতা এখন আমার সেকেন্ড হোম। তাই পূজার সময় আমি এখানেই কাটাতে বেশি ভালোবাসি। এবারেও এখানে থাকব আমি।’

জয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইনফ্লুয়েন্সারদের প্রশংসা করে বলেন, ‘কোনো ছবি মুক্তির পর সেটির জনপ্রিয়তা গড়ে তুলতে ইনফ্লুয়েন্সাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কনটেন্ট ক্রিয়েটররা যে ভিডিও তৈরি করেন, তা শেষ পর্যন্ত ছবিরই উপকারে আসে।’

মাঝে মধ্যে একটু স্বার্থপর হওয়া উচিত : শ্রাবন্তী

উল্লেখ্য, ‘ডিয়ার মা’ হোক অথবা ‘পুতুল নাচের ইতিকথা’, একের পর এক ছবিতে অসাধারণ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জয়া। আগামী বছর শুরু হতে চলেছে কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী ২’ ছবির কাজ।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft