নতুন সাজে নজর কাড়লেন নুসরাত ফারিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৪ পিএম

কানাডার মন্ট্রিয়লে অবকাশ যাপন করছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একগুচ্ছ ছবিতে ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছেন তিনি। বেশ হাসি-খুশিতে ক্যামেরায় ধরা দিয়েছেন। 

পরনে সাদা ড্রেস চোখে রোদ চশমা আর খোলা চুলে বেশ মানিয়েছে নুসরাত ফারিয়াকে। ছবি শেয়ার করে ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, ‘সাদা পোশাকে ওটা তোমার মেয়ে।’

এদিকে কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা ফারিয়ার রূপের বেশ প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘আগের চেয়েও সুন্দর লাগছে দেখতে।’ আরেকজনের কথায়, ‘সাদা পোশাকে তোমাকে খুব সুন্দর লাগছে।’

প্রসঙ্গত, ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র আশিকী দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। 

এটি একটি ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনার ছবি, যেখানে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। এই চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং নুসরাত ফারিয়াকে জনপ্রিয় করে তোলে।

জ/উ
এবার নতুন গান নিয়ে আসছেন লেডি গাগা

এবার নতুন গান নিয়ে আসছেন লেডি গাগা

জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ‘ওয়েনসডে’-এর দ্বিতীয় সিজনের দ্বিতীয় পর্বে যোগ দিতে যাচ্ছেন লেডি গাগা। জেনা অর্টেগার
বোল্ড লুকে উষ্ণতা ছড়াচ্ছেন শ্রাবন্তী

বোল্ড লুকে উষ্ণতা ছড়াচ্ছেন শ্রাবন্তী

ওপার বাংলার নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। আসছে পূজায় মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘দেবী চৌধুরানী’। ইতোমধ্যেই
দেনা পাওনা'য় দীঘি আউট প্রভা ইন

দেনা পাওনা'য় দীঘি আউট প্রভা ইন

দীর্ঘ সময়ের বিরতির পর আবারও অভিনয়ে নিয়মিত হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
এবার দুই ছবিতে একসঙ্গে নায়িকা প্রভা, কার সঙ্গে জুটি বাঁধছেন?

এবার দুই ছবিতে একসঙ্গে নায়িকা প্রভা, কার সঙ্গে জুটি বাঁধছেন?

নাটক ও বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া সাদিয়া জাহান প্রভা এবার বড় পর্দায় নাম লিখছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft