আইনশৃঙ্খলা নিয়ে মাঠপ্রশাসনের সঙ্গে বিশেষ বৈঠকে বসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৯ এএম

দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে আজ বুধবার এক বিশেষ বৈঠকে বসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বেলা ২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ কমিশনার, পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং পুলিশ সুপারকে (এসপি) উপস্থিত থাকতে বলা হয়েছে। স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি বৈঠকে সভাপতিত্ব করবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের রাজনৈতিক উত্তাপ, সংঘর্ষ এবং সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা, যেমন-প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ, রাজধানীতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, চট্টগ্রাম ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘাতের মতো বিষয়গুলো এই বৈঠকের প্রেক্ষাপট তৈরি করেছে। এসব ঘটনায় আহত হয়েছেন অনেকে।

বৈঠকে মাঠ প্রশাসনকে আরও সতর্ক ও কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হবে। বিশেষ করে, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের কোথাও যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে ১৭ দফা নির্দেশনা দেওয়া হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোনো বক্তব্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া এবং প্রতিটি পূজামণ্ডপে সার্বক্ষণিক সিসি ক্যামেরা স্থাপন করা।

এছাড়া, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, শিল্পকারখানায় চলমান অস্থিরতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব মোকাবিলা করার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। কারাগারের নিরাপত্তা জোরদারের বিষয়েও নির্দেশনা দেওয়া হবে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার নীলফামারীর উত্তরা ইপিজেডে কারখানা বন্ধ ও ছাঁটাইকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে এক শ্রমিক নিহত এবং অন্তত ১০ জন আহত হন। এই ঘটনাটিও আজকের বৈঠকে আলোচনার অন্যতম বিষয়বস্তু হবে।

জ/উ
বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মনোনীত হলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মনোনীত হলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মনোনীত হয়েছেন অভিজ্ঞ ক্যারিয়ার কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেন। হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ
একদিনে ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩

একদিনে ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত
জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক ঐক্য জরুরি: সৈয়দা রিজওয়ানা

জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক ঐক্য জরুরি: সৈয়দা রিজওয়ানা

আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে সুইজারল্যান্ড দূতাবাস আয়োজিত ‘বায়োফিলিয়া: মানুষ, জলবায়ু ও সংস্কৃতির পুনঃসংযোগ’ অনুষ্ঠানে প্রধান
নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতির নির্দেশ

নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতির নির্দেশ

আগামী ৩০ অক্টোবরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের একটি পূর্ণাঙ্গ প্যানেল গঠনের নির্দেশ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনৈতিক   আইনশৃঙ্খলা   পরিস্থিতি   পর্যালোচনা   প্রশাসন   স্বরাষ্ট্র মন্ত্রণালয়   বিভাগীয় কমিশনার   জেলা প্রশাসক (ডিসি)   পুলিশ কমিশনার   পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি)   পুলিশ সুপারকে (এসপি)  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft