এবার দুই ছবিতে একসঙ্গে নায়িকা প্রভা, কার সঙ্গে জুটি বাঁধছেন?
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ আগস্ট, ২০২৫, ১০:৫৪ এএম

নাটক ও বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া সাদিয়া জাহান প্রভা এবার বড় পর্দায় নাম লিখছেন। প্রথমবারের মতো একসঙ্গে দুটি সরকারি অনুদানের সিনেমায় কাজ করছেন তিনি।

ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’ সিনেমায় প্রভার সহশিল্পী এ বি এম সুমন। এর শুটিংয়ের প্রথম লট শেষ হয়েছে, শিগগিরই দ্বিতীয় লটে অংশ নেবেন তিনি।

এছাড়া, গাজীপুরে শুরু হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘দেনা পাওনা’ সিনেমার শুটিং। সাদেক সিদ্দিকী পরিচালিত এই সিনেমায় নিরুপমা চরিত্রে অভিনয় করছেন প্রভা, তার সঙ্গে আছেন ইমন।

প্রভা বলেন, “চলচ্চিত্রে কাজের প্রস্তাব আগেও পেয়েছি, তবে নানা কারণে হয়নি। এবার দুটি ভিন্ন চরিত্রে দর্শক আমাকে দেখতে পাবেন। আশা করছি, সবাই নতুন কিছু উপভোগ করবেন।”

২০২২-২৩ অর্থবছরের সরকারি অনুদানে নির্মিত ‘দেনা পাওনা’ পেয়েছে ৫৫ লাখ টাকা এবং ‘দুই পয়সার মানুষ’ ৫৮ লাখ টাকা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে এ বছরই সিনেমা দুটি মুক্তি পাবে।

জ/উ
শীর্ষ নায়িকা হওয়ার পরও কঠিন অর্থকষ্টে ভুগেছেন অপু বিশ্বাস

শীর্ষ নায়িকা হওয়ার পরও কঠিন অর্থকষ্টে ভুগেছেন অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন ধরেই কোনো সিনেমায় নেই। বর্তমানে নিজের ব্যবসা ও বিভিন্ন 
জীবনে আসা প্রত্যেক পুরুষই অসাধারণ: তামান্না ভাটিয়া

জীবনে আসা প্রত্যেক পুরুষই অসাধারণ: তামান্না ভাটিয়া

কিছু দিন আগেই বিজয় বর্মার সঙ্গে সম্পর্ক ভেঙেছে ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার। এর আগেও কয়েকটি
হানিয়ার এই গ্ল্যামারাস লুক ঝড় তুলছে নেটমাধ্যমে

হানিয়ার এই গ্ল্যামারাস লুক ঝড় তুলছে নেটমাধ্যমে

নিজের ক্যারিয়ারে একের পর এক সাফল্য ভরিয়ে দিচ্ছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির। সদ্যই আইএমডিবি প্রকাশিত
অস্ট্রেলিয়ায় কনসার্ট মাতাবেন তাহসান

অস্ট্রেলিয়ায় কনসার্ট মাতাবেন তাহসান

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান বহুদিন ধরেই গান দিয়ে ভক্তদের মন জয় করেছেন। ২৫ বছরের

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নাটক   বিজ্ঞাপনচিত্র   সিনেমা   সাদিয়া জাহান প্রভা   গাজীপুর   রবীন্দ্রনাথ ঠাকুর   পরিকল্পনা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft