দেনা পাওনা'য় দীঘি আউট প্রভা ইন
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২০ পিএম

দীর্ঘ সময়ের বিরতির পর আবারও অভিনয়ে নিয়মিত হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনি।

জানা গেছে, সরকারি অনুদানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে ‘দেনা পাওনা’ নির্মাণ করছেন সাদেক সিদ্দিকী। সেখানে নিরুপমা চরিত্রে অভিনয় করবেন প্রভা। আর সেখানে সহশিল্পী হিসেবে অভিনয় করছেন মামনুন হাসান ইমন।

তবে এর মধ্যে শোনা যায়, এই সিনেমায় নিরুপমা চরিত্রে নাকি অভিনয় করার কথা ছিল অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘীর। কিন্তু তা হয়ে ওঠেনি; বাদ পড়ে যান। পরবর্তীতে সাদিয়া জাহান প্রভাকে নেওয়ার সিদ্ধান্ত হয়।

তবে ছবির নির্মাতা সাদেক সিদ্দিকী দিঘীর বাদ পড়া প্রসঙ্গে গণমাধ্যমে মুখ খুলেছেন। বলেন, ‘চুক্তিবদ্ধ হলেও কাজের জন্য তিনি সময় দিতে পারেননি। তাই নিরুপমা চরিত্রে প্রভাকে নেওয়া হয়েছে।’

দর্শকের মত, শিশুশিল্পী হিসেবে যতটা জনপ্রিয়তা অর্জন করেছিলেন, নায়িকা হওয়ার পর তেমন কোনো গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেননি প্রার্থনা ফারদিন দীঘি। তার অভিনীত বর্তমান সময়ের কোনো সিনেমা তেমন সফলও নয়। ফলে নির্মাতাদের কাছ থেকেও একরকম আস্থা হারান অভিনেত্রী।

শুধু তাই নয়, এর আগেও দীঘির সঙ্গে সিনেমা থেকে বাদ পড়ার ঘটনা ঘটেছে একাধিকবার। বহুল আলোচিত ‘সুড়ঙ্গ’ ছবিতে তাকে বাদ দেওয়া হয়েছিল বলে দাবি করেন দীঘি নিজেই। তার পরিবর্তে আফরান নিশোর নায়িকা হন তমা মির্জা। গেল কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘টগর’ সিনেমাতেও তার পরিবর্তে নেওয়া হয় পূজা চেরীকে। তখন ‘টগর’ সিনেমার পরিচালক দিঘীর বিরুদ্ধে অসহযোগিতামূলক আচরণ এবং অপেশাদারিত্বের অভিযোগ তোলেন।

‘দেনা পাওনা’ সিনেমাতেও দীঘির বাদ পড়ার পেছনে এমন কোনো কারণ আছে কি না, এ নিয়ে নির্মাতা বলেছেন, ‘দীঘি আমার সঙ্গে অপেশাদার কোনো আচরণ করেনি। তিনি শুধু সময় দিতে পারেননি, এতটুকুই।’

জ/উ
এবার দুই ছবিতে একসঙ্গে নায়িকা প্রভা, কার সঙ্গে জুটি বাঁধছেন?

এবার দুই ছবিতে একসঙ্গে নায়িকা প্রভা, কার সঙ্গে জুটি বাঁধছেন?

নাটক ও বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া সাদিয়া জাহান প্রভা এবার বড় পর্দায় নাম লিখছেন।
শীর্ষ নায়িকা হওয়ার পরও কঠিন অর্থকষ্টে ভুগেছেন অপু বিশ্বাস

শীর্ষ নায়িকা হওয়ার পরও কঠিন অর্থকষ্টে ভুগেছেন অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন ধরেই কোনো সিনেমায় নেই। বর্তমানে নিজের ব্যবসা ও বিভিন্ন 
জীবনে আসা প্রত্যেক পুরুষই অসাধারণ: তামান্না ভাটিয়া

জীবনে আসা প্রত্যেক পুরুষই অসাধারণ: তামান্না ভাটিয়া

কিছু দিন আগেই বিজয় বর্মার সঙ্গে সম্পর্ক ভেঙেছে ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার। এর আগেও কয়েকটি
হানিয়ার এই গ্ল্যামারাস লুক ঝড় তুলছে নেটমাধ্যমে

হানিয়ার এই গ্ল্যামারাস লুক ঝড় তুলছে নেটমাধ্যমে

নিজের ক্যারিয়ারে একের পর এক সাফল্য ভরিয়ে দিচ্ছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির। সদ্যই আইএমডিবি প্রকাশিত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft