বেনাপোল স্থলবন্দর দিয়ে এলো ৬০ টন ভারতীয় পেঁয়াজ
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৯ পিএম

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তিন চালানে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। আড়াই বছর পরে এই বন্দর দিয়ে ভারত থেকে এসব পেঁয়াজ আমদানি করা হয়েছে বলে বন্দর সূত্র জানায়।

গতকাল সোমবার রাত ৮ টার দিকে তৃতীয় চালানে একটি ট্রাকে ১৫ টন পেঁয়াজ বন্দরের ৩১নং ইয়ার্ডে প্রবেশ করে।

পূর্বধলায় বাস চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

আজ মঙ্গলবার সকালে বেনাপোল বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী শ্যামল কুমার নাথ জানান, গত সোমবার (২৫ আগস্ট) ভারত থেকে প্রথম চালানে একটি ট্রাকে ১৫ মেট্রিক টন পেঁয়াজ, বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮ টায় দ্বিতীয় চালানে দুটি ট্রাকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ বেনাপোল বন্দরে প্রবেশ করে। এ নিয়ে তিন চালানে মোট ৬০ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে আমদানি হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান এস এম ওয়েল ট্রেডার্স। মান পরীক্ষা শেষে পেঁয়াজ খালাসের অনুমতি দেয়া হয়েছে।

কমলগঞ্জে ধানখেত থেকে ৭ ফুট লম্বা অজগর উদ্ধার

পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, আড়াই বছর পর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। পেঁয়াজ আমদানির খবরে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

প্রতি মেট্রিক টন পেঁয়াজ ৩০৫ মার্কিন ডলারে আমদানি মূল্য দেখানো হয়েছে, যা বাংলাদেশি টাকায় ৩৭ হাজার ৪২৯ টাকা। সে ক্ষেত্রে প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য পড়েছে প্রায় ৩৮ টাকা। আমদানি করা পেঁয়াজ মানভেদে ৫৭-৬০ টাকার মধ্যে বিক্রি করা সম্ভব। 

মাদক বহন ও অস্ত্র রাখার অপরাধে ভিন্ন দুই ব্যক্তির যাবজ্জীবন ও ১০ বছর কারাদণ্ড

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, আমদানিকৃত পেঁয়াজ দ্রুত ছাড়করণের জন্য বন্দরের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   বেনাপোল   আমদানি   পেঁয়াজ   ভারত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft