কমলগঞ্জে ধানখেত থেকে ৭ ফুট লম্বা অজগর উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪০ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাল্লারপার এলাকার একটি ধানখেত থেকে ৭ ফুট লম্বা অজগর উদ্ধার করা হয়েছে। পরে আহত অবস্থায় সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া রেসকিউ সেন্টারের ক্লিনিকে নেওয়া হয়।

গতকাল রোববার দুপুরে সাপ-সংরক্ষক ও ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা অজগরটি উদ্ধার করেন।

মাদক বহন ও অস্ত্র রাখার অপরাধে ভিন্ন দুই ব্যক্তির যাবজ্জীবন ও ১০ বছর কারাদণ্ড

চঞ্চল গোয়ালা জানান, স্থানীয়রা ধান কাটতে গিয়ে অজগরটি দেখতে পেয়ে তাকে খবর দেন। পরে তিনি গিয়ে দেখেন সাপটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা কাঁচি দিয়ে আঘাত করায় সেটি কিছুটা আহত হয়। 

তিনি বলেন, “আমি অজগরটিকে উদ্ধার করে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে আসি। বর্তমানে চিকিৎসা চলছে, সুস্থ হলে সেটিকে উদ্যানে অবমুক্ত করা হবে।”

খুলনায় জুয়ার ফাঁদে পড়ে প্রধান শিক্ষকের আত্মহত্যা!

তিনি আরও জানান, প্রায় ১০ কেজি ওজনের অজগরটি সম্ভবত বর্ষার পানিতে ভেসে এসে ধানখেতে ঢুকে পড়ে। স্থানীয়দের তিনি সাপ হত্যা না করার অনুরোধ জানিয়ে বলেন, “অজগর নির্বিষ এবং আমাদের বন্ধু।”

লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, আহত সাপটিকে সুস্থ করার পর নিরাপদে অবমুক্ত করা হবে। বনসংলগ্ন এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, সাপ দেখা গেলে হত্যা না করে বনবিভাগ বা সংরক্ষণকর্মীদের খবর দিতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   মৌলভীবাজার   অজগর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft