সিরাজগঞ্জে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেল শাটডাউন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৫ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে তিনটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেল শাটডাউন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে সর্বস্তরের জনতার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। 

কর্মসূচি চলাকালে আন্দোলনকারীরা বলেন, উল্লাপাড়া একটি ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন হলেও চিলাহাটি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেনগুলো এই স্টেশনে যাত্রাবিরতি করে না। যে কারণে এ অঞ্চলের যাত্রীরা উল্লেখিত ট্রেন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। স্টেশনটিতে দ্রুত সময়ের মধ্যে ট্রেনের যাত্রাবিরতির দাবি বাস্তবায়নে সরকার ও রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন তারা।

এদিকে, কর্মসূচি চলাকালে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি লাহিড়ী মোহনপুর স্টেশনে আটকা পড়ে অপেক্ষা করতে থাকে। এ কারণে যাত্রীরা দুর্ভোগের শিকার হন। 

উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মাসুম আলী খান বলেন, ‘শিক্ষার্থী ও স্থানীয়রা তিনটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেল লাইনের ওপরে ব্যানার নিয়ে আধা ঘণ্টা অবস্থান করেছে। ওই সময় বনলতা এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছিল। কর্মসূচি শেষ হলে ট্রেনটি গন্তব্যের দিকে রওনা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   রাজশাহী   সিরাজগঞ্জ   রেল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft