জীবনে আসা প্রত্যেক পুরুষই অসাধারণ: তামান্না ভাটিয়া
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ২:৫৭ পিএম

কিছু দিন আগেই বিজয় বর্মার সঙ্গে সম্পর্ক ভেঙেছে ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার। এর আগেও কয়েকটি সম্পর্ক ছিল এই নায়িকার। তবে এখন তিনি একাকী। কিন্তু তামান্না মনে করেন, তার জীবনে আসা প্রত্যেক পুরুষই অসাধারণ ছিলেন।

টানা দু’বছর বিজয় বর্মার সঙ্গে সম্পর্কে ছিলেন দক্ষিণী সিনেমারা এই নায়িকা। ‘লাস্ট স্টোরিজ ২’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেম শুরু হয়েছিল তাদের। সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক ছিল না তাদের। বিভিন্ন অনুষ্ঠানে হাতে হাত রেখে পৌঁছে যেতেন তারা।

টানা দু’বছর প্রেমে থাকার পরে সেই সম্পর্ক ভেঙে যায়। শোনা যায়, তামান্না বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন। কিন্তু রাজি হননি অভিনেতা। যদিও এই বিষয়ে তামান্না নিজে কোনও কথা বলেননি এখনও।

সম্প্রতি এক অনুষ্ঠানে তামান্না বলেন, আমি আমার জীবনে অসাধারণ কিছু পুরুষকে পেয়েছি। এই পুরুষদের থেকে আমি নানা ভাবে সমর্থন পেয়েছি। অবশ্যই মহিলারা নিজে শক্তিশালী হন। কিন্তু সেটা তাদের নিজেদের বোঝার জন্য একটা আয়নার প্রয়োজন হয়।

সেই আয়নার কাজ করেন এই পুরুষরা। ওরাই আপনাকে দেখাবে, আপনি কতটা শক্তিশালী। আমি এটাই বিশ্বাস করি।

জ/উ
হানিয়ার এই গ্ল্যামারাস লুক ঝড় তুলছে নেটমাধ্যমে

হানিয়ার এই গ্ল্যামারাস লুক ঝড় তুলছে নেটমাধ্যমে

নিজের ক্যারিয়ারে একের পর এক সাফল্য ভরিয়ে দিচ্ছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির। সদ্যই আইএমডিবি প্রকাশিত
অস্ট্রেলিয়ায় কনসার্ট মাতাবেন তাহসান

অস্ট্রেলিয়ায় কনসার্ট মাতাবেন তাহসান

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান বহুদিন ধরেই গান দিয়ে ভক্তদের মন জয় করেছেন। ২৫ বছরের
কালো-সোনালি সাজে আবেদনময়ী লুকে জয়া

কালো-সোনালি সাজে আবেদনময়ী লুকে জয়া

টিভি পর্দায় যেমন শক্তিশালী অভিনয়ে দর্শকদের মন জিতে নেন জয়া আহসান, তেমনি ফ্যাশন সেন্স ও
যে কারণে ক্ষুদ্ধ হলেন আলিয়া

যে কারণে ক্ষুদ্ধ হলেন আলিয়া

বলিউড সুপারস্টার রণবীর কাপুর ও আলিয়া ভাট দম্পতির স্বপ্নের নতুন ঠিকানা এখন পালিহিলের বুকে মাথা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft