হানিয়ার এই গ্ল্যামারাস লুক ঝড় তুলছে নেটমাধ্যমে
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১১:০৭ এএম

নিজের ক্যারিয়ারে একের পর এক সাফল্য ভরিয়ে দিচ্ছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির। সদ্যই আইএমডিবি প্রকাশিত ২০২৫ সালের বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীর তালিকায় ৩য় স্থান অর্জন করে পাকিস্তানের জন্য গর্ব বয়ে এনেছেন এই ললিউড তারকা। এমন আবহে হানিয়াকে নিয়ে নেটিজেনদের যেমন প্রশংসা তেমন রয়েছে তার প্রতি মুগ্ধতাও! সম্প্রতি তার প্রকাশিত কিছু লুক ভিন্ন মাত্রা যোগ করল তাতে।

সদ্যই ইনস্টাগ্রামে তিনটি ছবিতে নিজেকে এক গ্ল্যামারাস-ভিন্ন লুকে ধরা দিলেন হানিয়া আমির। ছবিতে দেখা যায়, ঝলমলে গাঢ় মেরুন শেডের লং গাউন পরে তিনি হাজির হয়েছেন। কাঁধে প্যাড-স্টাইল ডিজাইন আর শরীরের সঙ্গে মানানসই ফিট কাট; যা তার সাজে এনেছে বাড়তি আভিজাত্য।

এদিন তার চুলের স্টাইলেও দেখা গেছে ভিন্নতা। হালকা কার্ল করা খোলা চুল। এছাড়াও উজ্জ্বল মেকআপ ও স্টাইলিশ পোজে ভক্তদের মন জয় করেছেন এই তারকা।

হানিয়ার এই ছবিগুলো প্রকাশের পর মুহূর্তেই ঝড় তোলে সামাজিক মাধ্যমে। ইতোমধ্যেই পোস্টটিতে লাখেরও বেশি প্রতিক্রিয়া জমা পড়েছে। ভক্তরাও মন্তব্যঘরে ভালোবাসা ঢেলে দিচ্ছেন।

উল্লেখ্য, হানিয়া সম্প্রতি বলিউডে পা রেখেছেন ‘সর্দারজি থ্রি’ ছবির মাধ্যমে। পাকিস্তানসহ আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে ছবিটি। তবে পাকিস্তানের টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে কোটি ভক্তের প্রিয় হয়ে উঠেছেন এই তারকা। সামাজিক মাধ্যমেও রয়েছে তার ব্যাপক অনুসারী; বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১ কোটি ৮০ লাখেরও বেশি।

জ/উ
অস্ট্রেলিয়ায় কনসার্ট মাতাবেন তাহসান

অস্ট্রেলিয়ায় কনসার্ট মাতাবেন তাহসান

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান বহুদিন ধরেই গান দিয়ে ভক্তদের মন জয় করেছেন। ২৫ বছরের
কালো-সোনালি সাজে আবেদনময়ী লুকে জয়া

কালো-সোনালি সাজে আবেদনময়ী লুকে জয়া

টিভি পর্দায় যেমন শক্তিশালী অভিনয়ে দর্শকদের মন জিতে নেন জয়া আহসান, তেমনি ফ্যাশন সেন্স ও
যে কারণে ক্ষুদ্ধ হলেন আলিয়া

যে কারণে ক্ষুদ্ধ হলেন আলিয়া

বলিউড সুপারস্টার রণবীর কাপুর ও আলিয়া ভাট দম্পতির স্বপ্নের নতুন ঠিকানা এখন পালিহিলের বুকে মাথা
মিথিলার খুশির খবরে সৃজিতও খুশি

মিথিলার খুশির খবরে সৃজিতও খুশি

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই আগ্রহ থাকে ভক্তদের। অভিনয় আর পেশাগত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পাকিস্তান   তারকা   হানিয়া আমির   আইএমডিবি   বিশ্বের সুন্দরী   ললিউড তারকা   মুগ্ধতা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft