ফেব্রুয়ারিতেই নির্বাচন, পেছানোর কোন সুযোগ নেই: আসিফ নজরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৫ পিএম

ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার দৃঢ়প্রতিজ্ঞ। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে যে অবস্থান, সেটা আমরা বারবার বলেছি। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে এই লক্ষ্যকে সামনে রেখেই অগ্রসর হচ্ছে। এখানে পেছানোর কোনো সুযোগ নেই।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

ব্যবসা বাণিজ্যের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চাই: উপদেষ্টা

শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করে বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু এনসিপিসহ কয়েকটি দল বলেছে নির্বাচনের আগে পিআর হতে হবে, পরিষদের নির্বাচন, সংস্কার ও বিচার হতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, জুলাই অভ্যুত্থানের যারা পক্ষশক্তি আছে, তাদের বিচার-বিবেচনা বোধের প্রতি আমাদের আস্থা রয়েছে। এর আগেও বিভিন্ন ইস্যুতে ওনাদের মধ্যে মতবিরোধ হয়েছে। মতবিরোধ শেষ হয়েছে, আপনারা দেখেছেন। বিভিন্ন বিষয়ে মতভিন্নতা থাকতে পারে, প্রয়োজনীয় মুহূর্তে অবশ্যই তাদের মধ্যে ঐক্য দেখতে পারবো।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন। নির্বাচন কমিশনকে সেই রকম নির্দেশনা দেওয়া হয়েছে। ওনারা সব পদক্ষেপ নিয়েছেন।  এর আগে কিছু বিষয়ে যে মত ভিন্নতা রয়েছে মতভেদ রয়েছে, আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে।

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে অপশক্তি পরিস্থিতি জটিল করে তুলবে: তারেক রহমান

নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে কোন আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে কোন আলোচনা হয়নি।

রাজনৈতিক মতপার্থক্য যদি শেষ পর্যন্ত থাকে, তখন কি সময় মতো নির্বাচন সম্ভব হবে? এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, এটায় যদি আপনারা ব্যাপার বললেন। নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে যে অবস্থান, সেটা আমরা বারবার বলেছি। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে এই লক্ষ্যকে সামনে রেখেই অগ্রসর হচ্ছে। ‌এখানে পেছানোর কোনো সুযোগ নেই।  

এদেশের মানুষ কখনও অত্যাচার-জুলুম সহ্য করেনি: মঈন খান

এনসিপি চাচ্ছে নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এটাতো এনসিপির দলীয় বক্তব্য, এনসিপির দলীয় বক্তব্য নিয়ে আমার বলার কিছু নেই। আমি সরকারের বক্তব্য যেটা, সেটা বললাম।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আসিফ নজরুল বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি গত এক বছরে মাঝে মাঝে বেশ অবনতি হয়েছে, আবার ভালো হয়েছে। একটা বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে সমাজে বিভিন্ন রকমের অস্থিরতা থাকে। ‌ 

তিনি বলেন, এসব অস্থিরতার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝে যে অবনতি ঘটে সেটা যতই দুঃখজনক হোক হতাশাজনক হোক এটা খুব অস্বাভাবিক বলে মনে করি না। আমরা এ রকম সিচুয়েশন আগে ট্যাকেল করেছি, আবার ভালো হয়ে গেছে। ইনশাআল্লাহ ভালো হবে আবার।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   পাঠকের কলাম   নির্বাচন   আসিফ নজরুল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft