কালো-সোনালি সাজে আবেদনময়ী লুকে জয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১২:১১ পিএম

টিভি পর্দায় যেমন শক্তিশালী অভিনয়ে দর্শকদের মন জিতে নেন জয়া আহসান, তেমনি ফ্যাশন সেন্স ও গ্ল্যামারেও তিনি অনন্যা। শুধু পর্দায় নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও জয়ার উপস্থিতি ভক্তদের মাঝে সবসময়ই আলোচনার জন্ম দেয়। 

সম্প্রতি এই তারকার ফটোশুটের একাধিক নতুন ছবি নেট দুনিয়ায় ঝড় তুলেছে। যা দেখে ভক্তরাও জয়ার প্রশংসায় মেতেছেন। 

ছবিগুলোতে দেখা যাচ্ছে, কালো পোশাকের সঙ্গে সোনালি কারুকাজ করা একটি কেপ জ্যাকেট পরে ক্যামেরার সামনে হাজির হয়েছেন জয়া। সিঁড়ির ধাপে বসে বা হেলান দিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দেওয়া প্রতিটি পোজ যেন ভক্তদের জন্য নতুন এক ফ্যাশন স্টেটমেন্ট। তার গায়ে মানানসই কালো হাই হিল, বড় মুক্তার দুল এবং স্টেটমেন্ট আঙটি সাজে এনেছে রাজকীয় ছোঁয়া। হালকা মেকআপ, ন্যুড লিপস্টিক আর ঢেউখেলানো চুলের স্টাইলে এই লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ছবিগুলো ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের শুরু হয়েছে মন্তব্যের ঝড়। ভক্তদের কেউ লিখেছেন, “এ যেন আন্তর্জাতিক মানের ফ্যাশন।” কেউ আবার প্রশংসা করেছেন তার আভিজাত্য আর আত্মবিশ্বাসের। 

অনেকেই বলছেন, বয়স যেন জয়ার কাছে শুধু একটি সংখ্যা; সময় যতই গড়াচ্ছে, ততই তিনি আরও মোহনীয় হয়ে উঠছেন।

উল্লেখ্য, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে জয়া আহসান সমানতালে কাজ করে চলেছেন কলকাতার চলচ্চিত্রেও। অভিনয়ে পেয়েছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পাশাপাশি সীমান্ত পেরিয়েও অর্জন করেছেন জনপ্রিয়তা। শুধু অভিনয় নয়, নতুন নতুন ফ্যাশন স্টেটমেন্টের মাধ্যমে ভক্তদের আলোচনায় থাকেন তিনি।

ফলে নতুন এই ফটোশুটের ছবিগুলো প্রকাশ পাওয়ার পর থেকে নেটিজেনদের প্রতিক্রিয়া প্রমাণ করেছে— শুধু অভিনেত্রী হিসেবেই নয়, স্টাইল আইকন হিসেবেও জয়া আহসান সব সময় আলাদা।

জ/উ
যে কারণে ক্ষুদ্ধ হলেন আলিয়া

যে কারণে ক্ষুদ্ধ হলেন আলিয়া

বলিউড সুপারস্টার রণবীর কাপুর ও আলিয়া ভাট দম্পতির স্বপ্নের নতুন ঠিকানা এখন পালিহিলের বুকে মাথা
মিথিলার খুশির খবরে সৃজিতও খুশি

মিথিলার খুশির খবরে সৃজিতও খুশি

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই আগ্রহ থাকে ভক্তদের। অভিনয় আর পেশাগত
শাকিব আমাকে মটু বলে পঁচাতো, এখন আর সুযোগ নেই: অপু বিশ্বাস

শাকিব আমাকে মটু বলে পঁচাতো, এখন আর সুযোগ নেই: অপু বিশ্বাস

বিচ্ছেদ হলেও ছেলে আব্রাম খান জয়ের কারণে মেগাস্টার শাকিব খানের সঙ্গে পুরোপুরি দূরত্ব তৈরি হয়নি
বড় পর্দার জন্য প্রস্তুত সাফা কবির

বড় পর্দার জন্য প্রস্তুত সাফা কবির

নাটকের দর্শকপ্রিয় অভিনেত্রী সাফা কবির। টিভি নাটকের পাশাপাশি ওটিটি কনটেন্টেও তার উপস্থিতি দেখা গেছে। তবে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft