প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগরে মস্কো-বেইজিং যৌথ সাবমেরিন টহল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৩:০৪ পিএম

রাশিয়া ও চীনের সাবমেরিন প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগরে যৌথ টহল অভিযান পরিচালনা করেছে। গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। আগস্টের শুরু থেকে ডিজেল ও বৈদ্যুতিক শক্তিতে চালিত সাবমেরিনের এ টহল শুরু হয়। এ বিষয়ে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর একটি বিবৃতি প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, ওই টহলের অংশ হিসেবে সাবমেরিন ‘ভলখভ’ রাশিয়ার ভ্লাদিভস্তক নৌঘাঁটি থেকে দুই হাজার মাইল পাড়ি দেয়। দুই দেশের সাবমেরিন জাপান সাগর ও পূর্ব চীন সাগরে টহল দিয়েছে।

এ টহলের বিষয়টি বেইজিং এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম গ্লোবাল টাইমস রুশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে গত বুধবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। চীনের সামরিক বিশেষজ্ঞ ঝাং জুনশের বরাত দিয়ে গ্লোবাল টাইমস জানায়, প্রথমবারের মতো চীন-রাশিয়ার যৌথ সাবমেরিন টহলে দুই দেশের একে অপরের প্রতি উচ্চপর্যায়ের কৌশলগত আস্থার ইঙ্গিত রয়েছে। দুই দেশের সাবমেরিনের মধ্যে যোগাযোগ রক্ষায় শুধু কারিগরি দক্ষতা নয়, আরও অনেক ঘনিষ্ঠ আদান-প্রদানের সংযোগ রয়েছে।

গ্লোবাল টাইমসকে ঝাং বলেন, যৌথ মহড়া ও টহলের মাধ্যমে চীন ও রাশিয়ার নৌবাহিনী একযোগে নৌপথের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার সক্ষমতা বাড়াচ্ছে।

কয়েক বছর ধরে চীন-রাশিয়া সামরিক বাহিনীর পারস্পরিক সহযোগিতার মাত্রা বাড়িয়ে যাচ্ছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর কিছুদিন আগে রুশ নেতা পুতিন ও চীনের নেতা শি জিনপিং যৌথ বিবৃতিতে দুই দেশের মধ্যে ‘সহযোগিতার কোনো সীমা নেই’ বলে উল্লেখ করেন।

রুশ রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম তাস জানায়, এসব টহলের লক্ষ্য দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতাকে আরও শক্তিশালী করা, এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা, ওই অঞ্চলের সমুদ্রপথের ওপর নজর রাখা এবং সেখানে স্থাপিত চীন-রাশিয়ার অর্থনৈতিক অবকাঠামোকে সুরক্ষিত রাখা।

২০২১ সালে প্রথমবারের মতো চীন ও রাশিয়ার ১০টি যুদ্ধজাহাজ জাপানের মূল ভূখণ্ডের আশপাশে টহল দেয়। এরপর থেকে প্রতি বছরই এ ধরনের যৌথ টহল ও মহড়া করছে দেশ দুটি। এ ছাড়া ২০২৩ সাল থেকেই আলাস্কার কাছে যৌথ বিমান ও যুদ্ধজাহাজ মহড়ার আয়োজন দেখা যাচ্ছে। গত বছর মার্কিন-রুশ নৌ-সীমানার কাছে চীনের কোস্টগার্ডের চারটি নৌযান ও রুশ বর্ডার গার্ডের দুটি নৌযান বেরিং সাগরে টহল দেয়।

‘গাজা দখল ইসরাইলের জন্য ভয়াবহ অভিশাপে পরিণত হবে’

‘গাজা দখল ইসরাইলের জন্য ভয়াবহ অভিশাপে পরিণত হবে’

গাজা উপত্যাকা দখল করাটা অবৈধ দখলদার ইসরাইলের জন্য ‘ভয়াবহ এক অভিশাপে পরিণত হবে’ বলে হুঁশিয়ারি
জাতিসংঘ অধিবেশনের আগে ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

জাতিসংঘ অধিবেশনের আগে ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভিসা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আল জাজিরার প্রতিবেদন
ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপ অবৈধ : মার্কিন আদালত

ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপ অবৈধ : মার্কিন আদালত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছেন দেশটির ফেডারেল আপিল আদালত। শুক্রবার
তুর্কির আকাশসীমা ও বন্দর ব্যবহারে ইসরাইলকে নিষেধাজ্ঞা

তুর্কির আকাশসীমা ও বন্দর ব্যবহারে ইসরাইলকে নিষেধাজ্ঞা

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, তুরস্কের আকাশসীমায় ইসরায়েলের সরকারি ও সামরিক উড়োজাহাজ চলাচল নিষিদ্ধ ঘোষণা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাশিয়া   চীন   সাবমেরিন   প্রশান্ত মহাসাগর   যুক্তরাষ্ট্র   সিএনএন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft