যে কারণে ক্ষুদ্ধ হলেন আলিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৮:৩০ পিএম

বলিউড সুপারস্টার রণবীর কাপুর ও আলিয়া ভাট দম্পতির স্বপ্নের নতুন ঠিকানা এখন পালিহিলের বুকে মাথা তুলে দাঁড়ানো বিলাসবহুল ছয়তলা বাংলো। রাজ কাপুরের কৃষ্ণরাজ প্রোপার্টির জায়গায় গড়ে ওঠা এই প্রাসাদসম বাড়ি নির্মাণে খরচ হয়েছে প্রায় ২৫০ কোটি রুপি, আর তিন বছরের দীর্ঘ পরিশ্রম।

এরই মধ্যে বাংলোর একটি ভিডিও ভাইরাল হতেই সরব হয়ে ওঠেন সামাজিক মাধ্যমের নেটিজেনরা। শুরু হয় আলোচনা-সমালোচনা। আর সেই আলোচনার ঝড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অভিনেত্রী আলিয়া ভাট।

মিথিলার খুশির খবরে সৃজিতও খুশি

সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন- আমাদের বাড়ির ভিডিও অনুমতি ছাড়া তোলা হয়েছে এবং অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি স্পষ্টতই ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ ও নিরাপত্তার জন্য বড় সমস্যা। অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত জায়গার ছবি বা ভিডিও তোলা কখনোই ঠিক নয়।

অনুরোধ করে আলিয়া ভাট বলেন, যারা এই ভিডিও বা ছবি দেখেছেন, তারা যেন তা আর শেয়ার না করেন এবং মিডিয়াকর্মীরাও যেন এগুলো সরিয়ে নেন।

শাকিব আমাকে মটু বলে পঁচাতো, এখন আর সুযোগ নেই: অপু বিশ্বাস

এ ঘটনায় অনেক নেটিজেনই আলিয়া ভাটের পাশে দাঁড়িয়েছেন। এক নেটিজেন লিখেছেন- এটা সরাসরি গোপনীয়তার লঙ্ঘন। আরেক নেটিজেন লিখেছেন— সব দোষ পাপারাজ্জিদের নয়, হয়তো মিডিয়াকে আগভাগেই খবর দেওয়া হয় বলেই ভিডিও বাইরে এসেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিনোদন   বলিউড   আলিয়া ভাট   রণবীর কাপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft