প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৩:১৯ এএম আপডেট: ২৫.০৮.২০২৫ ৩:২৪ এএম

বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৫ লাখ ৫৮ হাজার টাকার বিভিন্ন প্রকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানান, গতকাল রোববার বিকেলে ঘিবা, শাহজাদপুর, আমড়াখালী, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা, শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার কীটনাশক জব্দ করা হয়েছে। জব্দ পণ্যের মূল্য ৫ লাখ ৫৮ হাজার টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, চোরাকারবারীরা ভারত থেকে বিভিন্ন সীমান্ত পথে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে এসব চোরাই পণ্য বাংলাদেশে আনছে। এতে করে সরকার যেমন রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে এবং পাশাপাশি দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ চোরাকারবারীদের আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। চোরাকারবারীদের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।