সোনাগাজীতে দুই মন চোরাই মাছসহ তিন চোর গ্রেপ্তার
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৬:৪৫ পিএম

সোনাগাজীতে দুই মন চোরাই মাছসহ তিনজন মাছ চোরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্ধ্ব করেছে জনতা। আজ বুধবার ভোরে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিন চরখোন্দকার একটি মৎস্য প্রকল্পে জালপেতে মাছ ধরে পালানোর সময় স্থানীয়রা তাদের হাতে নাতে আটক করে উত্তম মাধ্যম দেয়। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

এ ঘটনায় মৎস্য প্রকল্পের মালিক আবু সুফিয়ান আটককৃত চোর মোঃ জাফর, মোঃ আবদুল হক  এবং মোঃ সুজনসহ ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫/৬ জনের নামে সোনাগাজী থানায় এজাহার দাখিল করেছেন। 

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বায়েজীদ আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft