২০ আগস্টের মধ্যে জুলাই সনদ নিয়ে মত দেবে বিএনপি
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ আগস্ট, ২০২৫, ২:৩০ পিএম

জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী ২০ আগস্টের মধ্যে নিজেদের মতামত জানাবে বিএনপি।

রোববার (১৭ আগস্ট) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে এ তথ্য দিয়ে জানান, খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে এবং কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপন করা হয়নি।

জাতীয় ঐকমত্য কমিশন ইতোমধ্যে খসড়াটি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে। সনদে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে।

খসড়ায় বলা হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশন ও বিভিন্ন রাজনৈতিক দল আলোচনার মাধ্যমে বেশ কিছু বিষয়ে একমত হয়েছে। তবে সব দল সব প্রস্তাবে সম্মত হয়নি, কিছু দল কিছু সুপারিশে আপত্তি জানিয়েছে।

জ/উ
শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ

শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ

আগামী জানুয়ারির প্রথম সপ্তাহেই শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনার কাজ। বাংলাদেশ ও চীন সরকারের
রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া পাঠিয়েছে ঐকমত্য কমিশন

রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া পাঠিয়েছে ঐকমত্য কমিশন

রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে জুলাই সনদের খসড়া। চূড়ান্ত খসড়ায় সনদের পটভূমি, রাজনৈতিক ঐকমত্য হওয়া
হজ ও ওমরাহকে আরও সহজ করতে চায় সরকার : বিমান সচিব

হজ ও ওমরাহকে আরও সহজ করতে চায় সরকার : বিমান সচিব

সরকার হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা, সাশ্রয় ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। হজযাত্রীদের
বিদেশের বাংলাদেশি সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশের বাংলাদেশি সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খসড়া   সনদ   চূড়ান্ত   পটভূমি   অঙ্গীকারনামা   কমিশন   সুদীর্ঘ   গণতান্ত্রিক   সংগ্রাম   ছাত্র   শ্রমিক   জনতা   গণতান্ত্রিক   মানবিক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft