বিদেশের বাংলাদেশি সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ আগস্ট, ২০২৫, ১০:২২ এএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে টেলিফোনে বিষয়টি অবহিত করা হয়েছে। এরপর তাদের দায়িত্ব দেওয়া হয়েছে নির্দেশনার বিষয়টি অন্যান্য মিশনে পৌঁছে দেওয়ার এবং প্রয়োগ ও পর্যবেক্ষণের দায়িত্বও পালন করার।

দক্ষিণ এশিয়া, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা ও ইউরোপের একাধিক মিশনের সঙ্গে যোগাযোগে জানা গেছে, এখনো অনেকে আনুষ্ঠানিক নির্দেশনা পাননি। তবে অন্তত দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন, তারা সরকারের কাছ থেকে সরাসরি এ ধরনের বার্তা পেয়েছেন।

বিদেশে কর্মরত একজন জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ঢাকা থেকে ফোনে আমাদের জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। এটি লিখিতভাবে আসেনি, তবে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য মিশনগুলোতেও বিষয়টি জানিয়ে দেওয়ার। একই সঙ্গে তদারকির দায়িত্বও থাকবে।’

আরেকজন কূটনীতিক বলেন, আমাদের মিশনে বিষয়টি জানানো হয়েছে কাছাকাছি আরেকটি দূতাবাসের মাধ্যমে। আবার আমাদের অঞ্চলের রাষ্ট্রদূতও সরাসরি অবগত করেছেন। এটি স্পষ্ট যে কেন্দ্র থেকে একটি বার্তা এসেছে, তবে এখনো সব মিশন সেটি আনুষ্ঠানিকভাবে পায়নি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশে কর্মরত এক কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত আমি নিজে কোনো নির্দেশ পাইনি। তবে হাইকমিশনারের কাছে বার্তা পৌঁছেছে কি না, তা নিশ্চিত নই।

জ/উ
চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে ৩টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন

চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে ৩টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন

রোহিঙ্গা শরণার্থী সংকট দীর্ঘস্থায়ী আকার ধারণ করায় আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বাংলাদেশে সবার অধিকার সমান: সেনাপ্রধান

বাংলাদেশে সবার অধিকার সমান: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশে সবার অধিকার সমান। এই দেশে ধর্ম ও বর্ণের কোনো
জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের নেতৃত্বের সুযোগ এসেছে : শিল্প উপদেষ্টা

জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের নেতৃত্বের সুযোগ এসেছে : শিল্প উপদেষ্টা

জাহাজ নির্মাণ শিল্পে দক্ষিণ এশিয়ার মেরিটাইম টেকনলোজিতে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ এসেছে বলে জানিয়েছেন শিল্প
রোগীকে অনর্থক টেস্ট না দিতে চিকিৎসকদের আহ্বান আইন উপদেষ্টার

রোগীকে অনর্থক টেস্ট না দিতে চিকিৎসকদের আহ্বান আইন উপদেষ্টার

অনর্থক টেস্ট না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এসময় ডাক্তারদের

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  এশিয়া   প্যাসিফিক   আফ্রিকা   ইউরোপ   মিশন   প্রধান   মিশন   অঞ্চলভিত্তিক   রাষ্ট্রদূত   হাইকমিশন   পররাষ্ট্র   কনস্যুলেট   কূটনীতিক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft