হজ ও ওমরাহকে আরও সহজ করতে চায় সরকার : বিমান সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৭ আগস্ট, ২০২৫, ১০:৪৬ এএম

সরকার হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা, সাশ্রয় ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। হজযাত্রীদের অভিজ্ঞতা যেন আরও সহজ ও সুন্দর হয়, সে লক্ষ্যে সমন্বিত প্রচেষ্টা চালিয়ে যাবে সরকার এ কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিনদিনব্যাপী জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ মেলা ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব বলেন, গত বছরের হজ ব্যবস্থাপনা চমৎকার ছিল। হজের ব্যয় কমিয়ে আনতে ৩০ হাজার টাকা বিমান ভাড়া কমানো হয়েছিল। এ বছর হজযাত্রী পরিবহনে যুক্ত থাকা অন্যান্য এয়ারলাইন্সের সাথে আলোচনার মাধ্যমে আরো সাশ্রয়ী ভাড়া নির্ধারণের চেষ্টা করা হবে। তবে কেবল বিমান ভাড়া কমালেই হজ খরচ উল্লেখযোগ্যভাবে কমে যাবে এ ধারণা ভুল বলে মনে করেন তিনি। সচিব বলেন, হজের ব্যয়ে আরও চার-পাঁচটি বড় খাত রয়েছে। সব খাতেই নজর দিতে হবে। শুধুমাত্র একটি খরচ কমিয়ে হজকে সবার নাগালের মধ্যে আনা যাবে না।

এসময় তিনি হজ ও ওমরাহ পালনকারীদের সর্বোত্তম সেবাদানের জন্য হজ এজেন্সিগুলোর মনোযোগ আকর্ষণ করেন। হজ এজেন্সিস এসোসিয়েশন অর বাংলাদেশ (হাব) তিন দিনব্যাপী এই হজ ও ওমরাহ মেলার আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তৃতা করেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মু. আ. আউয়াল হাওলাদার, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব (হজ) ড. মো. মঞ্জুরুল হক, বিমান বাংলাদেশ-এর পরিচালক (বিপনন) আশরাফুল আলম, হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এবং শাহজালাল ইসলামি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার স্বাগত বক্তব্য দেন। সমাপনী পর্বে প্রধান অতিথি হজ ও ওমরাহ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

জ/উ
বিদেশের বাংলাদেশি সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশের বাংলাদেশি সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে
চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে ৩টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন

চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে ৩টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন

রোহিঙ্গা শরণার্থী সংকট দীর্ঘস্থায়ী আকার ধারণ করায় আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বাংলাদেশে সবার অধিকার সমান: সেনাপ্রধান

বাংলাদেশে সবার অধিকার সমান: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশে সবার অধিকার সমান। এই দেশে ধর্ম ও বর্ণের কোনো
জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের নেতৃত্বের সুযোগ এসেছে : শিল্প উপদেষ্টা

জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের নেতৃত্বের সুযোগ এসেছে : শিল্প উপদেষ্টা

জাহাজ নির্মাণ শিল্পে দক্ষিণ এশিয়ার মেরিটাইম টেকনলোজিতে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ এসেছে বলে জানিয়েছেন শিল্প

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সরকার   ওমরাহ   ব্যবস্থাপনা   হজ   স্বচ্ছতা   সাশ্রয়   মানসম্পন্ন   সেবা   প্রতিশ্রুতিবদ্ধ   বিমান   পর্যটন   রাজধানী   বাংলাদেশ   চীন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft