আইয়ুব বাচ্চুর জন্মদিনে বিশেষ আয়োজন
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৩:৪৯ পিএম

কিংবদন্তি কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চুর ৬৩তম জন্মদিন আজ। প্রতি বছর বিশেষ এই দিনে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা তাঁর অগণিত ভক্ত-অনুরাগীরা নানা আয়োজনে দিনটি উদযাপন করে থাকেন। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই আশা করছেন অনেকে।

এদিকে অমর এই শিল্পীর জন্মদিন উপলক্ষে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন আলাদাভাবে উদযাপনের প্রস্তুতি নিয়েছে। যেটি অনুষ্ঠিত হবে আজ বিকেল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে।

জানা গেছে, অনুষ্ঠানে অংশ নেবেন আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্যরা, এলআরবি ব্যান্ডের সদস্যরা এবং তার দীর্ঘ ক্যারিয়ারের সহকর্মীরা। ‘আইয়ুব বাচ্চু: সেলিব্রেটিং লাইফ, লিগেসি অ্যান্ড চলো বদলে যাই’ শীর্ষক এ আয়োজনে শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করবেন গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী, সুরকার ফোয়াদ নাসের বাবু, সংগীতশিল্পী নকীব খান, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদারসহ অনেকে।

শুধু আলোচনা নয়, এখনকার প্রজন্মের শিল্পীরাও গেয়ে শোনাবেন আইয়ুব বাচ্চুর কালজয়ী গান। পাশাপাশি অনুষ্ঠানে তার অপ্রকাশিত কিছু গান প্রকাশের পরিকল্পনাও রয়েছে।

জ/উ

ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন টম ক্রুজ

ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন টম ক্রুজ

হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে আয়োজিত ৪৮তম কেনেডি সেন্টার সম্মাননা
বিচ্ছেদের গল্পে লিসা-কেনতারো

বিচ্ছেদের গল্পে লিসা-কেনতারো

মঞ্চে তিনি ঝলমলে আলোয় মোড়া এক কে-পপ সুপারস্টার, কিন্তু পর্দায় এবার দেখা মিলল এক ভিন্ন
দুই দশক পর বিটিভিতে আবারও ফিরছে 'নতুন কুঁড়ি'

দুই দশক পর বিটিভিতে আবারও ফিরছে 'নতুন কুঁড়ি'

৯০ সালের মানুষরা বিটিভিতে ‘নতুন কুঁড়ি’ দেখেন নাই এরকম লোক খুঁজে পাওয়া দুষ্কর। এক সময়
পাকিস্তানি অভিনেত্রী আলিজে শাহ'র ভিডিও ভাইরাল

পাকিস্তানি অভিনেত্রী আলিজে শাহ'র ভিডিও ভাইরাল

ব্যক্তিগত মুহূর্তের একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর নতুন করে বিতর্কের মুখে পড়েছেন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কিংবদন্তি   জন্মদিন   কণ্ঠশিল্পী   সংগীত   অগণিত   ভক্ত   অনুরাগীরা   ব্যতিক্রম   মুক্তিযুদ্ধ   জাদুঘর   মিলনায়তন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft