নেপালকে হারিয়ে টপ এন্ডে বাংলাদেশের প্রথম জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ আগস্ট, ২০২৫, ১২:৩৩ পিএম আপডেট: ১৭.০৮.২০২৫ ৪:৫৮ পিএম

অস্ট্রেলিয়ার চলমান টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে ৮৯ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ 'এ' দল। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। নেপালকে হারিয়েছে ৩২ রানে।

টস জিতে ব্যাটিংয়ে নামার পর থেকেই আগ্রাসী ধাঁচে শুরু করেন দুই ওপেনার নাঈম শেখ ও জিসান আলম। মাত্র ৬.৩ ওভারে জুটি থেকে আসে ৬০ রান। নাঈম ১৮ বলে ২৫ করে ফেরেন, কিন্তু জিসান ছিলেন দুর্দান্ত ছন্দে। ৪৬ বল খেলে পাঁচটি চার ও পাঁচটি ছক্কায় ৭৩ রানের ঝলমলে ইনিংস খেলে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন এই তরুণ ব্যাটার। চারে নামা আফিফ হোসেনও কথা বলেন ব্যাট হাতে। ২৩ বলে নয়টি চারে ৪৮ রানের ঝোড়ো ইনিংসে দলকে এগিয়ে নেন। তবে শেষদিকে অধিনায়ক সোহান (৫ বলে ১১) ও মাহিদুল অঙ্কনরা (৭ বলে ৭) প্রত্যাশিত ঝড় তুলতে না পারায় ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

জবাবে নেপালও শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিল। ওপেনার আসিফ শেখ ২৪ বলে ২৮ রান করেন। তবে মূল লড়াইটা দেন পাঁচে নামা অভিজ্ঞ ব্যাটার কুশল মাল্লা। তার ৪৭ বলে ৫৯ রানের লড়াকু ইনিংস নেপালের হারের ব্যবধান কিছুটা কমায়। কিন্তু ৮৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলার ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি দলটি। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৫৪ রানেই গুটিয়ে যায় নেপাল।

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ছিলেন সবচেয়ে সফল বোলার, ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩টি উইকেট নিয়ে নেপালের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন। পেসার হাসান মাহমুদ ২টি উইকেট ঝুলিতে ভরেন, রিপন ও তোফায়েল একটি করে উইকেট নিয়ে সমর্থন দেন।

সিরিজে এগিয়ে থেকে পরের ম্যাচে আরও আত্মবিশ্বাস নিয়েই নামবে বাংলাদেশের ‘এ’ দল। পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে শুরু হলেও নেপালের বিপক্ষে এই জয়ে দলের মরালী আরও উঁচুতে উঠল, যা পরবর্তী ম্যাচগুলোর জন্য বড় ইতিবাচক সঙ্কেত।

জ/উ
এনসিএলে ৮ দলের কোচের দায়িত্বে যারা

এনসিএলে ৮ দলের কোচের দায়িত্বে যারা

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টকে সামনে রেখে
রাতে পর্দা উঠছে ইংলিশ প্রিমিয়ার লিগের

রাতে পর্দা উঠছে ইংলিশ প্রিমিয়ার লিগের

দুই মৌসুমের মাঝের বিরতি শেষ হয়ে গেলো। এবার শুরু হবে জমজমাট মাঠের লড়াই। যে লড়াই
জাপান জয় মিশনে বিকেএসপি

জাপান জয় মিশনে বিকেএসপি

বিকেএসপি অ-১৭ ফুটবল দল জাপানের ফুকুওয়ার টকাই বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণমূলক অ-১৭ ফেস্টিভ্যালে খেলছে। আজ স্থানীয় সময়
লেস্টার সিটির হয়ে চোঁখ ধাধানো গোল করলেন হামজা

লেস্টার সিটির হয়ে চোঁখ ধাধানো গোল করলেন হামজা

ইংলিশ কারাবাও কাপের ২০২৫-২০২৬ মৌসুমে লেস্টার সিটির জার্সিতে চোখধাঁধানো এক গোল করে সবার মন জিতেছেন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অস্ট্রেলিয়া   পাকিস্তান   বাংলাদেশ   নেপাল   জুটি   ইনিংস   ব্যাটিং   লাল   সবুজ   উইকেট  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft