ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন টম ক্রুজ
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১০:০৫ এএম

হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে আয়োজিত ৪৮তম কেনেডি সেন্টার সম্মাননা অনুষ্ঠানে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। ট্রাম্পের আমন্ত্রণে সম্মান গ্রহণের বিষয়টি ‘সম্ভব ছিল না’ বলে জানিয়েছেন ‘টপ গান : ম্যাভেরিক’ খ্যাত এই তারকা।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে থাকার সময়ে প্রথম দফায় যারা এ সম্মাননা পেতে যাচ্ছেন, তাদের তালিকায় নাম থাকলেও শেষ পর্যন্ত প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন ক্রুজ- শুধু সময়সূচী না মেলায়।

ট্রাম্প গত বুধবার ৪৮তম কেনেডি সেন্টার সম্মাননা প্রাপকদের একটি তালিকা প্রকাশ করেছেন। যার মধ্যে রয়েছে গ্ল্যাম মেটাল ব্যান্ড কিস, ব্রডওয়ে তারকা মাইকেল ক্রফোর্ড, কান্ট্রি সংগীতের কিংবদন্তি জর্জ স্ট্রেইট, গায়িকা গ্লোরিয়া গেনর। এছাড়াও চলচ্চিত্র অভিনেতা বিভাগে রয়েছেন সিলভেস্টার স্ট্যালোন, মেল গিবসন এবং জন ভয়েটে। এবারের কেনেডি সেন্টার সম্মাননার আয়োজন তিনি নিজেই ব্যক্তিগতভাবে সঞ্চালনা করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 

জ/উ

বিচ্ছেদের গল্পে লিসা-কেনতারো

বিচ্ছেদের গল্পে লিসা-কেনতারো

মঞ্চে তিনি ঝলমলে আলোয় মোড়া এক কে-পপ সুপারস্টার, কিন্তু পর্দায় এবার দেখা মিলল এক ভিন্ন
দুই দশক পর বিটিভিতে আবারও ফিরছে 'নতুন কুঁড়ি'

দুই দশক পর বিটিভিতে আবারও ফিরছে 'নতুন কুঁড়ি'

৯০ সালের মানুষরা বিটিভিতে ‘নতুন কুঁড়ি’ দেখেন নাই এরকম লোক খুঁজে পাওয়া দুষ্কর। এক সময়
পাকিস্তানি অভিনেত্রী আলিজে শাহ'র ভিডিও ভাইরাল

পাকিস্তানি অভিনেত্রী আলিজে শাহ'র ভিডিও ভাইরাল

ব্যক্তিগত মুহূর্তের একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর নতুন করে বিতর্কের মুখে পড়েছেন
দেশের গণ্ডি পেরিয়ে এবার কানাডায় ‘নয়া মানুষ’

দেশের গণ্ডি পেরিয়ে এবার কানাডায় ‘নয়া মানুষ’

দর্শক ও সমালোচকের প্রশংসায় সিক্ত সোহেল রানা বয়াতি নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’ আবারও আলোচনার

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  হলিউড যুক্তরাষ্ট্র সম্মাননা আমন্ত্রণ তারকা উদ্যোগ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft