খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা লুট
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১০:৩৭ এএম

খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংক রূপসা ঘাট শাখায় দরজার তালা ও ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা চুরি। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। শুক্রবার রাতে খুলনার রূপসা ঘাট এলাকার তিনতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত কৃষি ব্যাংকের শাখায় এই ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন শেষে ব্যাংকটি বন্ধ হয়ে যায়। রাতে পাহারাদার ছিলো না বলে স্থানীয়দের দাবি। শুক্রবার রাত ১০টার দিকে নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল গেটের কলাপসিবল গেটের তালা কাটা দেখে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাটি রূপসা থানাকে অবগত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। 

ব্যাংকের ম্যানেজার কামরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ব্যাংক বন্ধ হয়ে যায়। রাত ১০টার দিকে তিনি জানতে পারেন ব্যাংকের তালা ভেঙে ও ভল্টের তালা ভেঙ্গে টাকা নিয়ে গেছে। ভল্টে ১৬ লাখ টাকার একটু বেশি টাকা ছিল। বর্তমানে তারা ১৪০০ টাকা পেয়েছেন। বাকি টাকা চুরি হয়েছে। 

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, বেশ কয়েকটি তালা ভেঙে চোর ব্যাংকের ভিতরে প্রবেশ করেছে। তারপর তালা ভেঙে ভল্টের টাকা চুরি করেছে। তিনি জানান ব্যাংকের সব সময় সিকিউরিটি থাকার কথা। সাধারণত সিকিউরুটি গার্ড এ সময় ছিল না। যখন এই ঘটনা ঘটে। 

জ/উ

খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে খুলনায় দোয়া মাহফিল

খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে খুলনায় দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপি দলীয়
বেনাপোলে বিদেশি পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

বেনাপোলে বিদেশি পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিনসহ আক্তারুল
লোহাগড়ায় রাতে কেরাম খেলে বাড়ি ফেরেনি যুবক, পরদিন পুকুরে মিললো লাশ

লোহাগড়ায় রাতে কেরাম খেলে বাড়ি ফেরেনি যুবক, পরদিন পুকুরে মিললো লাশ

নড়াইলের লোহাগড়ায় কালনা গ্রামের চুন্নু মুন্সির পুকুরে ভাঁসমান অবস্থায় সোহেল খাঁ ওরফে শোয়েবুর খাঁ (৪৩)
খুলনা সাংবাদিক ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন

খুলনা সাংবাদিক ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন

কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত খুলনা সাংবাদিক ক্লাবের চূড়ান্ত কমিটি গঠন ও কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাংলাদেশ রূপসা গ্রেফতার ব্যাংক ভবন সন্দেহ এলাকা পুলিশ সিকিউরিটি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft