বেনাপোলে বিদেশি পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৬:০৭ পিএম

বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিনসহ আক্তারুল ইসলাম (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার। 
আটক আক্তারুল ইসলাম পুটখালী গ্রামের উত্তরপাড়ার আতিয়ার রহমান বাবুর ছেলে।

তিনি জানান, গোপন খবরে তারা জানতে পারেন আক্তারুল নামে এক অস্ত্র ব্যবসায়ী সীমান্তের পুটখালী গ্রামের উত্তরপাড়া অস্ত্র করছে। এমন খবরের ভিত্তিতে বিজিবির একটি দল শুক্রবার (৮ আগস্ট) রাত ১০ টার দিকে ওই গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিনসহ তাকে আটক করে। 

আটককৃতের বিরুদ্ধে অস্ত্র-আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft