বিএনপিতে ঠাঁই নাই চাঁদাবাজ দখলবাজদের : শামা ওবায়েদ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১০:৫৫ এএম

বিএনপিতে চাঁদাবাজ-দখলবাজদের কোনো ঠাঁই নেই বলে জানান কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খাড়দিয়া পশ্চিম মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার” ৮০তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল ও  আলোচনা সভার  আয়োজন করা হয়।

শামা ওবায়েদ বলেন এখন সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে। বাংলাদেশে সংস্কার দরকার। কারণ প্রতিটা গণতান্ত্রিক, সাংবিধানিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করেছিল। সংস্কার আমরাও চাই। জাতীয়তাবাদী দল বিএনপির হাত ধরেই সংস্কার হবে। দীর্ঘ ১৭ বছর মানুষ কথা বলতে পারেনি। যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারেনি। ভোটের অধিকার আদায়ের জন্য মানুষকে মাঠে নামতে হয়েছে। বন্ধুকের গুলির মুখে বুক পেতে দিতে হয়েছে। রাজপথে রক্ত ঝরেছে। সংস্কারের প্রথম ধাপ হচ্ছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। যে নির্বাচনের প্রতীক্ষায় রয়েছে ১৮ কোটি মানুষ। জনগনের ভোটে নির্বাচিত হয়েই বিএনপি পূর্ণাঙ্গ সংস্কার করবে। 

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের পাশে থাকতে হবে। কোনো চাঁদাবাজ, কোনো দখলবাজ অন্যায় কাজ যারা করে বিএনপিতে তাদের ঠাঁই নাই। কথাগুলো আপনাদের অক্ষরে অক্ষরে মনে রাখতে হবে। আমরা সেই বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে কোনো আয়নাঘর থাকবে না। যে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। ধর্ম, বর্ণ, গোত্র, জাত নির্বিশেষে সকলের অধিকার থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে যুগপৎ আন্দোলনে অংশীজনের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নাই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যদুনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান খান হুমায়ুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবদল নেতা মাহাবুব হাসান সজিব। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ মসজিদ কাউন্সিলের ডিরেক্টর মুশফিক বিল্লাহ জিহাদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু, সালথা উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিক তালুকদার, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন ও বোয়ালমারী পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হকসহ আরও অনেকে। 

জ/উ

আড়াই মাসে পদত্যাগ করেছেন ২৬ এনসিপি নেতা

আড়াই মাসে পদত্যাগ করেছেন ২৬ এনসিপি নেতা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের হাতে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। গত ১ জুন মাস
নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে: গয়েশ্বর রায়

নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে: গয়েশ্বর রায়

আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র
সুষ্ঠু নির্বাচন হলে আল্লাহ ছাড়া বিএনপিকে কেউ রুখতে পারবে না: ফারুক

সুষ্ঠু নির্বাচন হলে আল্লাহ ছাড়া বিএনপিকে কেউ রুখতে পারবে না: ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, যদি এই দেশে সুষ্ঠু নির্বাচন হয়, আল্লাহ ছাড়া
নির্বাচন বানচালের চেষ্টা করলে রাজনীতি থেকে মাইনাস হবে: সালাহউদ্দিন

নির্বাচন বানচালের চেষ্টা করলে রাজনীতি থেকে মাইনাস হবে: সালাহউদ্দিন

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিএনপি কেন্দ্রীয় ইউনিয়ন চেয়ারপার্সন জাতীয়তাবাদ প্রধানমন্ত্রী জনগন বাংলাদেশ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft