পাঁচবিবিতে নেশার ইনজেকশনসহ গ্রেপ্তার ২
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৮:০২ পিএম

র‍্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা ১লা আগস্ট রবিবার বিকেলে পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী রামভদ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ২জন মাদককারবারীকে ৯৮ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নওগাঁ জেলার নওগাঁ থানার খান নওগাঁ গ্রামের মৃত শাহজুল এর পুত্র মোঃ মিলন শেখ (২৭) ও একই গ্রামের মোঃ ইউনুস খলিফার পুত্র মোঃ বাপ্পী হোসেন (৩২)।

‎র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামী মিলন ও বাপ্পী চিহ্নিত মাদককারবারী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে জয়পুরহাট ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এছাড়াও তাদের নিকট থেকে ৩টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। এ ব্যাপারে আসামিদের সোপর্দপূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচবিবি থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft