চব্বিশের স্মরণে ২৪ দফা ইশতেহার দেবে এনসিপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৮:০৫ পিএম

নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত জনমাবেশে এ ইশতেহার ঘোষণা করবে দলটি।

আজ শনিবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলামোটরে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

দলটির একটি সূত্র জানায়, শহীদ মিনারের সমাবেশ থেকে নতুন বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা তুলে ধরে ২৪টি পয়েন্ট বা ইশতেহার ঘোষণা করা হবে। যেখানে, পররাষ্ট্রনীতি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতির পলিসি, কীভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে, প্রবাসীদের নিয়ে দলটির পরিকল্পনা, নগরায়ণ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এসব কিছু নিয়ে দলটির পরিকল্পনা ইশতেহারে তুলে ধরা হবে।

দলটির এক নেতা জানান, এ ইশতেহার অনেকটা নির্বাচনী ইশতেহারের মতোই। কেননা এতে দলটি ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে ধারণা দেবে। ২৪ এর গণঅভ্যুত্থানের ভিত্তিতে গড়ে ওঠা দল এনসিপি এ জন্য ইশতেহারে ২৪ টি ধারা বা পয়েন্ট রাখা হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft