কালিগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৭:৫২ পিএম

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের খড়িতলা গ্রামে সাপের কামড়ে আরিফুল ইসলাম (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আরিফুল ওই গ্রামের আব্দুল আলিমের ছেলে।

পরিবারের ভাষ্য, আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে বাড়িতে খেলার সময়  সাপে কামড় দেয় আরিফুলকে। এরপর পরিবারের সদস্যরা রাত ৯টার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাকির জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মৃত্যুবরণ করে। তিনি বলেন, সাপে কামড়ের পর এক মুহূর্তও দেরি না করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা উচিত। এখানে সার্বক্ষণিক এন্টিভেনমের ব্যবস্থা রয়েছে।”

শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft