জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন এবং সংসদ গঠন হতে হবে: নাহিদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৭:৪৭ পিএম

আজ শনিবার (২ আগস্ট) রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম চলমান রাজনৈতিক সংস্কার কার্যক্রম পরবর্তী নির্বাচিত সংসদের হাতে ছেড়ে না দিয়ে অন্তর্বর্তী সরকারের সময় থেকেই তা কার্যকর করার দাবি জানিয়েছেন।

আগামীকাল রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, “নতুন বাংলাদেশের ইশতেহারে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হবে। এরই ধারাবাহিকতায় আমরা জুলাই পদযাত্রা করেছি। এতে অংশগ্রহণকারী ও সহযোগীদের ধন্যবাদ জানাই।”
 
তিনি বলেন, “জুলাই পদযাত্রার মূল দাবি ছিল বিচার সংস্কার ও নতুন সংবিধান। আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের কথা বলেছি। শুনেছি, আগামী ৫ আগস্ট সব পক্ষকে নিয়ে জুলাই সনদ প্রকাশ করা হবে–এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।”

নাহিদ বলেন, “জুলাই সনদের অনেক বিষয়ে ঐকমত্য হলেও কিছু বিষয়ে ভিন্নমত (নোট অব ডিসেন্ট) রয়েছে। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এসব বিষয়ে বা বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আমাদের এখনো কিছু জানানো হয়নি। বাস্তবায়ন পদ্ধতির বিষয়টি স্পষ্ট হলেই সব দল সনদে স্বাক্ষর করবে।”

তিনি আরও বলেন, “আমরা বলেছি—জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে এবং সেই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন এবং সংসদ বা গণপরিষদ গঠন হতে হবে। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই জুলাই সনদ কার্যকর করতে হবে।”

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft