প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৬:২১ পিএম

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় রৌমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার নিহতের ভাই শাহাজামাল বাদী হয়ে ৩৪ জন নামীয় ও অজ্ঞাত ১০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন- আপেল মিয়া, আব্দুল মজিদ, নুর মোহাম্মদ, কিনেজা খাতুন ও সাইবানি বেগম।
আজ শনিবার (২৬ জুলাই) নিহতদের লাশ সামনে রেখে হত্যার সাথে জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন এলাকাবাসি ও স্বজনরা।
বিক্ষোভ মিছিলটি ফুলবাড়ি কবরস্থান থেকে বের হয়ে সাড়ে ৪ কিলোমিটার তুরারোড হেটে রৌমারী থানা গেটে এসে অবস্থান করেন। পরে রৌমারী থানার ওসি লুৎফর রহমান, পলাতক আসামীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারিরা সেখান থেকে উপজেলা পরিষদ চত্বরে এসে মিলিত হয়।
বিক্ষোভকারিরা বাকি আসামীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেন। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- নিহত পরিবারের স্বজন শরিফা খাতুন।
রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। ৫ জনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।