লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধা নিহত, আহত ৩
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৬:২৭ পিএম

লালমনিরহাট আদিতমারীতে জমি নিয়ে সংঘর্ষে আছিয়া বেগম (৮৫) নামে এক বৃদ্ধার নিহতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।

আজ শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আফার উদ্দিনের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয়রা জানান, উত্তর গোবধা গ্রামের মৃত আফার উদ্দিনের ছেলে আব্দুল জলিল ওরফে দলিলের সাথে ৭৪ শতাংশ জমি নিয়ে বিরোধ তার চাচাত ভাই একই এলাকার মৃত সোলেমান ধোন্দার ছেলে মতিয়ার রহমান গংদের। জমি নিয়ে উভয় পক্ষের একাধিক মামলা থাকলেও বিরোধপুর্ন জমির ১০ শতাংশে জলিলদের বসতি এবং বাকী সম্পত্তি মতিয়ার গংদের দখলে। কিছুদিন আগে আদালতে রায় পান মতিয়ার গংরা। 

সাম্প্রতিক সময় স্থানীয় বৈঠকে মানবিক কারনে জলিলের বসতির ১০ শতাংশ ছেড়ে দেয়ার দাবি তোলা হলে মতিয়ার গংরা আপত্তি জানায়। তারা জলিলের বাড়ি করার জন্য অন্যত্রে জমি দেয়ার প্রতিশ্রুতি দেন কিন্তু জলিল বাড়ি সড়াতে আপত্তি জানায়। 

জানা যায়, শনিবার (২৬ জুলাই) মতিয়ার গংরা তাদের পুর্ব থেকে দখলীয় জমিতে হাল চাষ করতে গেলে বাঁধা দেন জলিলের লোকজন। এ নিয়ে বিতর্ক থেকে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে ছেলে জলিলকে বাঁচাতে গিয়ে বৃদ্ধা আছিয়া বেগম প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদেরকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পরে আদিতমারী থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে মতিয়ার রহমানের ছোট ভাই রেজাউল ইসলামের স্ত্রীকে আটক করে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলী আকবর বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এঘটনায় অভিযুক্ত সন্দেহে একজন নারীকে আটক করা হয়েছে। আছিয়ার মৃতদেহ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft