প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৭:৫০ পিএম

ময়মনসিংহের নান্দাইলে আচারগাঁও ইউনিয়ন বিএনপির আয়োজনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৫জুলাই) খালপাড় বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. একেএম শামছুল ইসলাম সূর্য। নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল এর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক এনামুল হক সরকারের সঞ্চলনায় বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার মাষ্টার, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ফকির, সাবেক উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক বাবু পল্লব রায়, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি আকরাম হোসেন ফেরদৌস, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূইয়া বিপ্লবসহ উপজেলা ও ইউনিয়ন হতে আগত নেতৃবৃন্দ প্রমুখ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ নান্দাইল হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের নান্দাইল। আমরা সমাজে সহনশীলতা প্রতিষ্টা করতে চাই, আমরা সমাজে সাম্য প্রতিষ্টা করতে চাই। আমরা সকলকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই। এ সময় উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ সকল স্থরের হাজার হাজার লোকজন উপস্থিত ছিলেন।