যশোরে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৭:৫২ পিএম

যশোরে ৩ কেজি ৯৫ গ্রাম ওজনের ২৩টি সোনার বারসহ ২ পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবি। যার বাজার মূল্য চার কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৯১৫ টাকা। 

গতকাল শুক্রবার (৫ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি  বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন- শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামের আব্দুল বারীর ছেলে আরিফুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর গ্রামের আব্দুল মালেকের ছেলে মেহেদী হাসান। তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) জানান, তাদের কাছে এ বিষয়ে গোপন খবর আসা মাত্রই অভিযান চালানো হয়। এক পর্যায়ে ওই ২ ব্যক্তিকে হাটাচলা করতে দেখে তাদের সন্দেহ হয়। এরপর তাদের কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, ঢাকার সদরঘাট এলাকার একটি চক্রের কাছ থেকে সোনা সংগ্রহ করে যশোর হয়ে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft