গোবিন্দগঞ্জে অবৈধ দখলদারদের গ্রেপ্তারের দাবিতে ইউএনও অফিসে তালা
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ৮:০০ পিএম আপডেট: ২২.০৬.২০২৫ ৮:০৩ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত রংপুর ইপিজেড বাস্তবায়ন ও অবৈধ দখলদার ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে গোবিন্দগঞ্জ ইউএনও কার্যালয়ে তালা দিয়েছে ছাত্র- জনতা।

আজ রোববার সকাল ৯টা থেকে বেলা পৌণে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যালয় বন্ধ থাকে। 

এতে ইউএনওসহ অন্য কর্মকর্তাগণ অফিসে ঢুকতে না পারায় উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে থাকে প্রায় তিন ঘন্টা। ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভকারীরা প্রধান ফটকে অবস্থান নেয়। 

পরে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা ইউএনও কার্যালয়ে তালা লাগিয়ে বেলা ১২টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করেন।

এ সময় আন্দোলনকারীরা বলেন, গাইবান্ধা জেলার একমাত্র কৃষিভিত্তিক ভারিশিল্প কারখানা উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের একটি অংশে বিগত সরকার একটি ইপিজেড স্থাপনের সকল প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু চিনিকলে আখ মাড়াই বন্ধ হওয়ার পর স্থানীয় একটি ভূমিদস্যু গ্রুপ দেশের বিভিন্ন স্থান থেকে কতিপয় সাঁওতাল সম্প্রদায়ের লোকজনকে জমি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ডেকে এনে তাদের সামনে রেখে ধীরে ধীরে খামারের প্রায় সমুদয় জমি দখলে নিয়েছে। এখানে প্রশাসন বা সরকারি কোন মানুষকেই প্রবেশ করতে দেয় না। জমির মালিকরা কোন দলিল বা প্রমাণপত্র না থাকলেও কেবল তীর-ধনুক ও দেশীয় নানা ভয়ঙ্কর অস্ত্রশস্ত্রে সজ্জিত সাঁওতাল সম্প্রদায়ের মানুষদের ঢাল হিসেবে সামনে রেখে আন্দোলনের নামে প্রশাসন ও জনতাকে ভয় দেখিয়ে জমি দখল করে তা ইজারা দিয়ে সরকারের বিপুল পরিমাণ রাজস্বের ঘাটতি করছে এই ভূমিদস্যুরা। এ কারণে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী এবার আন্দোলনে নেমেছে। অবিলম্বে ইপিজেড নির্মানের কাজ শুরু না করলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা দেওয়ার হুশিয়ারি দেন তারা। 

এই আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল লিফলেট বিতরন কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা করে আন্দোলনকারীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft