সাবেক সিইসি নুরুল হুদাকে আটক করে পুলিশে সোপর্দ
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ৮:০৫ পিএম

পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরকারের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

আজ রোববার (২২ জুন) সন্ধ্যায় তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

নুরুল হুদা ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সিইসি ছিলেন। তার নেতৃত্বে থাকা কমিশনের অধীনে ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। 

ওই নির্বাচনে আগের রাতেই ব্যালট বাক্স ভরে ফেলার অভিযোগ ছিল, যে জন্য সেটি ‘নিশি রাতের ভোট’ হিসেবে আলোচিত।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft