প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ৭:৪৬ পিএম

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর বিশেষ ও সাধারণ বরাদ্দের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে দরিদ্র প্রবীণদের মাঝে বিনামূল্যে গরু বিতরণ করা হয়েছে।
আজ রোববার রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) এর সহযোগিতায় উপজেলার মরিচপুরান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৫টি গরু বিতরণ করা হয়।
আরডিএস এর শেরপুর জেলা শাখার প্রধান নির্বাহী কর্মকর্তা নূরু উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল উদ্দিন আহমেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা ফয়জুর রহমান, মরিচপুরান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ জলিল প্রমূখ।
বিনামূল্যে গরু পেয়ে সংশ্লিষ্ট এনজিওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।
এর আগে ইউনিয়ন পরিষদ ভবনে দরিদ্র প্রবীণদের নিয়ে গরু পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় ইউপি সদস্য ও আরডিএস এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।