সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর দেখতে চায় যুক্তরাষ্ট্র: আমীর খসরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ৭:৩৭ পিএম

আজ রোববার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর দেখতে চায় যুক্তরাষ্ট্র। 

আমীর খসরু আশাবাদ ব্যক্ত করে বলেন, "সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে আগামী একমাসের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐকমত্যে পৌঁছানো সম্ভব।" 

তিনি যোগ করেন, মার্কিন রাষ্ট্রদূতও আশা প্রকাশ করেছেন যে, প্রয়োজনীয় সংস্কার শেষে বাংলাদেশ একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাবে।

এই গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft