ঘোড়াঘাটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ৭:০২ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাটে একটি আম গাছ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৪ নং ইউনিয়নের পাটশাঁও গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহত যুবক গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ী মৃত আব্দুস সালাম এর ছেলে মজনু মিয়া (২৮)।

স্থানীয় ও পরিবারের লোকজন জানায়, মৃত ব্যক্তি ৭ বছর পূর্বে এখানে বিবাহ করে শ্বশুরবাড়িতে থাকতেন। সে পেশায় একজন গাড়ি চালকের সহযোগী আবার কখনও রাজমিস্ত্রী হিসেবে কাজ করতেন। পরিবারের লোকজন বলছেন সে মাদকাসক্ত ছিল। গতকাল দুপুরে পর থেকে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেছে, রাত দশটায় পরে স্ত্রী ও ছেলের সাথে ঘুমিয়ে পড়ে। রাতে যেকোনো সময় সেই সকলের অজান্তে বাড়ির সামনে আম গাছে উঠে গাছের ডালের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। ভোরবেলা শাশুড়ি বাড়ি থেকে বের হওয়ার সময় গেটের সামনে আম গাছের সাথে জামাইকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরে চিৎকার দিলে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

জানতে চাইলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft