প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ৭:০৫ পিএম

রৌমারীতে ভারতীয় ২২ বোতল মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার দিনগত ভোররাতে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর নতুন বন্দর এলাকা থেকে মদগুলো উদ্ধার করা হয়।
৩৫ জামালপুর বিজিবি’র অধিনস্থ বাংলাবাজার ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে একদল বিজিবি চর নতুনবন্দর এলাকায় অভিযান চালালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মদের বোতল ফেলে রেখে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পরিত্যক্ত অবস্থায় ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মূল্য আনুমানিক ৩৩ হাজার টাকা।
অভিযানে নেতৃত্বদেন বাংলাবাজার ক্যাম্পের নায়েক শ্রী পল্টু চাকমা, ন্যান্স নায়েক মো. সালাহ উদ্দিন, সিপাহী মো. রেজাউল করিম ও সিপাহী মো. রবিউল হাসান।