প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ৬:৫৯ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে অভিযান চালিয়ে যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার (২১ জুন) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার দত্তপাড়া গ্রামের আব্দুর রশিদের পুত্র রফিকুল ইসলাম রুবেল (৩৮) ও বড়হিত ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আবুল কাশেমের পুত্র হাবিবুর রহমান জুয়েল (৩৫)।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান জানান, গ্রেপ্তারদের মধ্যে একজন সন্ত্রাসবিরোধী আইনের মামলার সন্দিগ্ধ আসামি এবং অপরজন ওয়ারেন্টভুক্ত পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।