পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে কয়লা বোঝাই ট্রাক খালে, বন্ধ যান চলাচল
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৪:৪০ পিএম

পিরোজপুরের ইন্দুরকানিতে বেইলী ব্রিজ ভেঙে কয়লা বোঝাই ট্রাক খালে পড়ে গেছে। এতে পিরোজপুর-কলারন-সন্ন্যাসী আঞ্চলিক সড়ক যোগাযোগ বন্ধ হয়েগেছ। 

আজ শুক্রবার (২০ জুন) ভোররাত ৪টার দিকে ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নে কলারন এলাকার মালবাড়ি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। 

স্থানীয় শিক্ষক তৌহিদুল রহমান রাতুল ও মোয়াজ্জেম জানান, রাত আড়াইটার দিকে প্রায় ২৭ টন কয়লা বোঝাই ট্রাক স্টিলের ব্রিজটি পার হওয়ার সময় তা ভেঙে যায়। ব্রিজটি ভেঙে পড়ায় ইন্দুরকানি, কলারন সন্ন্যাসী সড়কে যান চলাচল বন্ধসহ দূর্ভোগে রয়েছে হাজারো পথচারী। 

স্থানীয়রা জানান, ইন্দুরকানি মালবাড়ির এ ব্রিজটির উপর দিয়ে ৫ টনের অধিক যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও অতিরিক্ত কয়লা ভর্তি ট্রাক সেতুতে উঠার পরই ভার বহন করতে না পারায় সেতু ভেঙে পড়ে। ট্রাকটি বর্তমানে ব্রিজসহ খালে পড়ে রয়েছে। এ সড়কে আরও তিনটি এমন ঝুঁকিপূর্ন স্টিলের ব্রিজ আছে, যা সড়ক ও জনপথ বিভাগের ঝুঁকিপূূর্ন সাইনর্ড রয়েছে এবং পরে যাওয়া ট্রাকে ২০ মেট্রিক টন কয়লা ছিল বলে তারা জানান। 

আরওয়ান ব্রিকসের মালিক মারুফ বিল্লাহ জানান, খুলনার নওপাড়া থেকে ২০ মেট্রিক টন কয়লা ট্রাকে করে পাঠানো হয়। বিজ্রিটি ঝুঁকিপূূর্ন দেখেও চালক ট্রাক নিয়ে ব্রিজে উঠলে ভেঙে খালে পড়ে যায়। শুক্রবার সকালে সাড়ে ৮ টা পর্যন্ত ট্রাকটি উদ্ধারের কোন কার্যক্রম শুরু হয়নি। 

পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft