মানিকগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
মা‌নিকগঞ্জ প্রতি‌নিধি
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৪:৪২ পিএম

মানিকগঞ্জ বাস টাকের মুখোমুখি সংঘর্ষে বিল্লাল হোসেন (৩০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ট্রাক চালকের সহকারী রতন মিয়া।

আজ শুক্রবার(২০ জুন) সকাল ৮ টার দিকে সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের কাশিমনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ভুলু মিয়ার ছেলে।

ট্রাক চালক নিহতের বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জে ও এম তৌফিক আজম বলেন, সকালে উপজেলার কাশিমনগর এলাকায় ঢাকামুখী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের চাপায় মারা যায় ট্রাক চালক বিল্লাল হোসেন এবং গুরুতরভাবে আহত হয় তার সহকারী রতন। বিল্লালের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এদিকে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ট্রাক চালকের সহকারী রতন মিয়া। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এস.আই আসাদুজ্জামান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft