পটুয়াখালীর দশমিনায় মাদক ব্যবসায়ী আটক
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৪:০৭ পিএম

পটুয়াখালী দশমিনায় গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দশমিনা থানা পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার দশমিনা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড নিবাসি শাহজাহান মল্লীকের ছেলে মোঃ ইমাম হোসেন(৩০) কে আটক করা হয়।

থানা সূত্রে জানা যায় উপজেলার দশমিনা সদর ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ড এর ইমাম হোসেন দীর্ঘদিন গাজার ব্যবসা করে আসছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানা পুলিশ অভিযান পরিচালনা করে উপজেলা পরিষদের সমানের সড়কে বিসমিল্লাহ ফার্মেসির সামনে আটক করে। তাকে তল্লাশী করে পড়নের কাপড়ের কচরে নীল পলিথিনে মোরানো ১০০গ্রাম গাজা পাওয়া যায়। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। 

দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান, মাদক বিরোধী অভিযানে সোমবার (২ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ ইমাম হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে ১০০গ্রাম গাজাসহ আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় আদালতে প্রেরন করা হয়েছে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft