রাজবাড়ীতে স্বেচ্ছাসেবকদলের ১৩ নেতাকে শোকজ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৪:০২ পিএম

সাংগঠনিক কার্যক্রমে অনিয়মিত এবং সঠিক সময়ে যথা স্থানে উপস্থিত না হওয়া এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশের মতো একটি গুরুত্বপুর্ণ কর্মসূচিতে কেন্দ্র থেকে রাজবাড়ী জেলার স্থান করে দেওয়া সত্বেও না থাকার জন্য জেলার ৫টি উপজেলা ও ২টি পৌরসভার ১৩জন স্বেচ্ছাসেবক দলের নেতাকে শোকজ করে ৭২ ঘন্টার মধ্যে স্ব-শরীরে জবাব প্রদানের জন্য নির্দেশ দিয়েছে জেলা স্বেচ্ছাসেবকদল।

গতকাল সোমবার রাতে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল মালেক খান ও সদস্য সচিব তুহিনুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোকজ প্রদান করা হয়।

শোকজ প্রদান করা নেতারা হলেন- রাজবাড়ী সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক অশোক কুমার সরকার, যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম নুরনবী, গোয়ালন্দ পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব নওশাদ, গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ইয়াহিয়া খাঁন, পাংশা উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সেলিম মিয়া, সদস্য সচিব শহিদুল ইসলাম খোকন, বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সজল আহম্মেদ, সদস্য সচিব রফিকুজ্জামান লিটন, যুগ্ম আহবায়ক ফিরোজ আহম্মেদ, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মনিরুল ইসলাম মুন্নু, সদস্য সচিব জিয়াউর রহমান, পাংশা পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোহাম্মদ সজীব রানা।

রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল মালেক খান ও সদস্য সচিব তুহিনুর রহমান স্বাক্ষরিত এ শোকজ নোটিশে বলেন, কিছুদিন যাবৎ সাংগঠনিক কার্যক্রমে নিয়মিত নয় এবং সঠিক সময়ে যথা স্থানে উপস্থিত না হওয়া এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশের মতো একটি গুরুত্বপুর্ণ কর্মসূচিতে কেন্দ্র থেকে রাজবাড়ী জেলার স্থান করে দেওয়া সত্বেও না থাকার কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না। আগামী ৭২ ঘন্টার মধ্যে স্ব-শরীরে উপস্থিত হয়ে জবাব দেওয়ার জন্য শোকজ করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft