প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৪:১২ পিএম

নাটোরে দাঁড়িয়ে থাকা একটি আম বোঝাই পিকআপকে পিছন দিক থেকে আরেক চলন্ত পিকআপের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন।
গতকাল সোমবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে নাটোর শহরের চকবৈদ্যনাথ (চামড়াপট্রি) এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- আম ব্যবসায়ী আব্দুল মজিদ (৭০) ও পিকআপ চালক রনি ইমলাম (৩৫) উভয়ের বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাপাইনবাবগঞ্জ কানসাট থেকে পিকআপ ভর্তি আম নিয়ে মজিদ নামে এক আম ব্যবসায়ী পাবনা যাচ্ছিলেন। রাত সাড়ে ১১ টার সময় শহরের চকবৈদ্যনাথ (চামড়াপট্রি) এলাকায় পিকআপটি পৌঁছালে হঠ্যৎ টায়ার পাংচার হয়। এসময় পিকআপের চালক রনি ও আম ব্যবসায়ী মজিদ গাড়ি থেকে নেমে পিছনে গিয়ে পাংচার হওয়া চাকা খুলছিলেন। এসময় হঠ্যৎ পিছন দিক থেকে আসা চলন্ত আরেকটি পিকআপ সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে স্থানীয়দের থবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুইটি উদ্ধার করেন।
নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে চালকসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত কাজ শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।